বসতভিটা নিয়ে বিরোধে ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০২:১০ পিএম

কুমিল্লার বুড়িচং উপজেলায় মো. ইসহাক (৫৩) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ভাই ইব্রাহিমকে আটক করে‌ছে পু‌লিশ।    

শনিবার রাতে উপজেলার ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত ইসহাক বু‌ড়িচং ইছাপুরা গ্রামের মৃত মোহাম্মদ আলী আশরাফের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, নিহত ইসহাক মিয়ার সঙ্গে তার ভাই ইব্রাহিমের বসতভিটা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সকালে ইসহাক মিয়ার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেন ভাই ইব্রাহিম ও তার ছেলেরা। পরে ওই প্রবাসীর পরিবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ কল করে পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ এসে তাদের চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেয়। 

শনিবার সকালে ইব্রাহিম ও তার ছেলেরা ইসহাকের ওপর হামলা চালায়। তারা ঘরে ঢুকে ইসহাককে পিটিয়ে আহত করে চলে যায়। পরে হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বিলাল হোসেন জানান, ইসহাক মিয়ার দুই ছেলে। তারা বিদেশে থাকে। যার ফলে প্রতিপক্ষের লোকজন প্রায়ই তাকে নির্যাতন ও মারধর করতো। শুক্রবার তারা ইসহাকের বাড়ির রাস্তা বন্ধ করে দেয়। এ ঘটনায় জুম্মার নামাজও আদায় করতে পারেননি তিনি। বসতভিটা ও বাড়ির ছাদ নিয়ে দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিক সালিশ-বৈঠক হয়েছে। শনিবার সকালে প্রতিপক্ষের হামলায় ইসাহাক নিহত হন।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাকে গুলি করে হত্যা, রাতভর বিক্ষোভ

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত খন্দকার বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইব্রাহিম নামে একজনকে আটক করা হয়েছে।


একাত্তর/আরবিএস  

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
‎মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার খবরকে কেন্দ্র করে কিশোরগঞ্জের মিঠামইনে আনন্দ...
নুরাল পাগলের দরবারে হামলার ঘটনার এক সপ্তাহের মাথায় রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করা হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর