চট্টগ্রাম মেডিক্যালে ডোম সংকটে মর্গে পঁচছে মরদেহ

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৬:৫০ পিএম

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ডোম না থাকায় মৃত্যু পরবর্তী লাশকাটা ও ব্যবস্থাপনার কাজ চলছে জোড়াতালি দিয়ে। 

ডোম পদ না থাকায় মর্গে জমছে ময়নাতদন্তের জন্য আসা লাশের সারি। দীর্ঘ সময় মর্গে অপেক্ষা করেও মৃতদেহ নিয় স্বজনদের পোহাতে হচ্ছে ভোগান্তি।

ডোম পদ সৃষ্টির জন্য মন্ত্রাণালয়ে আবেদন করা হলেও বিষয়টি সমাধান হয়নি বলে জানিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গের বয়স দুই যুগেরও বেশি। কিন্তু এখনো এখানে লাশ কাটার জন্য নেই কোন ডোমের পদ। 

আরও পড়ুন: চাল নিয়ে চালবাজির নেপথ্যে তথ্যের গড়মিল

লাশকাটা ও ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালের মর্গে এনে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ভোগান্তিতে পড়তে হচ্ছে স্বজনদের। ডোম না থাকায় সম্প্রতি মর্গে লাশের স্তুপ জমে পঁচে যাওয়ারও অভিযোগ উঠেছে। 

গত রোববার ও সোমবার লাশ কাটার কাজ বন্ধ করে দেয় মর্গে অস্থায়ী ভিত্তিতে থাকা কদম আলী। কদম আলী কাজে হাজির না হলেই লাশের স্তূপ জমে থাকে সেখানে। 

তিনি আবার কাজ করেন মূলত খণ্ডকালীন। আরও দুজন নিয়মিত কর্মী থাকলেও তারা কাজ করেন ফরেনসিকে। কিন্তু কাটাছেঁড়ার সব কাজই করেন কদমই।

কদম আলী জানান, হাসপাতাল থেকে নাম মাত্র টাকা পান তিনি। এতে তার সংসার চলছে না। এ পদে স্থায়ী ভিত্তিতে নিয়োগের দাবি তার। 

তিনি বলেন, ‘আমি একযুগেরও বেশি সময় ধরে মর্গে কাজ করছি। এই কাজের জন্য আমাকে দেয়া হয় তিন হাজার টাকা। এত কম টাকায় চলতে পারি না বলে লাশের স্বজনদের কাছ থেকে বকশিস খুঁজি। এটাও অপরাধ হয়ে যায় আমার। তাই এ কাজ করব না বলে সিদ্ধান্ত নিয়েছি’।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার জানান, প্রথম থেকে কলেজে ফরেনসিক বিভাগ থাকলেও মর্গের কাজ চলত চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। পরে মর্গ চট্টগ্রাম মেডিক্যালে কলেজে স্থানান্তরিত হলেও তৈরি হয়নি কোন ডোমের পদ। 

তবে হাসপাতালের মর্গের ডোম পদ সৃষ্টির জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হলেও, বিষয়টি এখনো সুরাহা হয়নি বলেও জানান চমেক অধ্যক্ষ। চট্টগ্রাম মেডিক্যা কলেজ হাসপাতালের মর্গে প্রতিদিন গড়ে ৮-১০টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসে। 


একাত্তর/এআর

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
কানাডার ভিসা দেয়ার কথা বলে কারো থেকে নিয়েছেন ২০ লাখ কিংবা কারো থেকে ৬০ লাখ টাকা। এভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিনিময়ে সবাইকে দিয়েছেন জাল ভিসা।
স্বৈরাচার পতনের জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী হয়ে ওঠে প্রতিরোধের স্ট্যালিনগ্রাদে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংসতা আর বিপরীতে বীর জনতার লড়াই এখন ইতিহাসের পাতায়।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর