হেপাটাইটিস বি পরীক্ষা করে যুবক হলেন 'অন্তঃসত্ত্বা'

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১০:২৬ এএম

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস বি পরীক্ষার জন্য রক্তের নমুনা জমা দিয়েছিলেন মো: সবুজ মিয়া (২৫) নামের এক যুবক। নমুনা পরীক্ষার ফলাফল বলছে সবুজ মিয়া অন্তঃসত্ত্বা! 

বিদেশ যাওয়ার জন্য গত ১ মার্চ রক্তের নমুনা দিয়েছিলেন ওই যুবক। ৩ মার্চ নমুনা পরীক্ষার ফলাফল দেওয়া হয়।  

নমুনা পরীক্ষার প্রতিবেদন নিয়ে বিব্রত ও ক্ষুব্ধ সবুজ বলেন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ ধরণের রিপোর্ট অগ্রহণযোগ্য এবং অত্যন্ত নিন্দনীয়। সরকারী প্রতিষ্ঠান থেকে এমনটা মোটেও কাম্য ছিলো না। 

সবুজ মিয়া আরও বলেন, লেখাপড়া শেষ করে পরিবারের আর্থিক উন্নতির জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এর অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস বি পরীক্ষার জন্য রক্তের নমুনা দেয়া হয়। ৩ মার্চ ফলাফলের প্রতিবেদনে বলা হয় ‘অন্তঃসত্ত্বা’! এখন পর্যন্ত সেটি সংশোধনের ব্যবস্থাও করা হয়নি।

আরও পড়ুন: পুরোপুরি কার্যকর হয়নি যুদ্ধবিরতি, রুশ হামলা অব্যাহত

প্রতিবেদনে সই করেছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট (ল্যাব) মো. মকবুল হোসেন। 

তিনি বলেন, প্রচণ্ড ভিড়ের মধ্যে ভুল রিপোর্ট দেওয়া হয়েছে। 

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদ আল হাসান বলছেন, হেপাটাইটিস বি পরীক্ষা করতে গিয়ে কোনো ছেলের অন্তঃসত্ত্বা পজিটিভ রিপোর্ট আসার কথা নয়। প্রতিবেদনটি দেখে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।


একাত্তর/আরবিএস  

রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
নোয়াখালীর বেগমগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নাগরদোলায় উঠিয়ে গলায় ছুরি চালিয়ে হত্যা করেছে স্বামী।
খুলনাতে মহানবী (সাঃ) কে নিয়ে 'কটূক্তি' করার অভিযোগ এনে এক যুবককে পিটিয়ে আহত করেছে বিক্ষুব্ধ লোকজন। পরে তাকে উদ্ধার করে সেনা হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
পটুয়াখালীর দুমকি উপজেলায় প্রতিবেশীর ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ১২ বছরের এক শিশু। এরি মধ্যে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দুলাল খন্দকার, তার স্ত্রীও স্বীকার করেছেন স্বামীর অপকর্মের...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর