গোয়ালন্দে পূর্ব শক্রতার জেরে যুবকের হাত কেটে বিচ্ছিন্ন

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১১:২৪ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেল স্টেশন এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মো. রিয়াজ শেখ (১৯) নামের এক যুবকের বাম হাত কেটে ফেলেছেন হুমায়ূন (২২) নামের এক যুবক।

রোববার (৬ মার্চ) সন্ধ্যার দিকে দৌলতদিয়া রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রিয়াজ শেখ দৌলতদিয়া ইউনিয়নের সোরাপ মন্ডলের পাড়া এলাকার বাবু শেখের ছেলে।

অপরদিকে অভিযুক্ত হুমায়ুন সামসু মাস্টার পাড়ার হাসেম ওরফে হাসির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াজ শেখ সন্ধ্যার দিকে দৌলতদিয়া রেল স্টেশন এলাকায় আসলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা হুমায়ুন ধারালো অস্ত্র দিয়ে রিয়াজের মাথা লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রিয়াজ হাত দিয়ে সেটি ঠেকাতে গেলে কব্জির উপর থেকে কেটে পরে যায়।

আরও পড়ুন: খিলগাঁওয়ে পা হারানো সেই নারী মারা গেছেন

এসময় স্থানীয়রা রিয়াজকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। আমরা খবর শোনার সাথে সাথেই পুলিশ পাঠিয়েছি। ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে আটকে অভিযান চলছে।


একাত্তর/আরএ

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর