বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচলো মেয়ে

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৫ পিএম

রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে সুমন মণ্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে থাকা সাড়ে পাঁচ বছরের শিশু কন্যা সাফিয়া ছিটকে পড়ে আহত হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে সাতটার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারার মজ্জৎকোল গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সুমন মণ্ডল আগে একটি এনজিওতে চাকরি করতেন। সম্প্রতি চাকরি ছেড়ে তিনি বাড়িতেই থাকছিলেন। সকালে তিনি তার ছোট মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে সওদা করতে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মেয়েটি কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানা গেছে।

সুমন মণ্ডলের এই আকস্মিক মৃত্যুতে মজ্জৎকোল গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মিজানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

আবহাওয়া অধিদপ্তর আগেই পশ্চিমা লঘুচাপের কারণে সারাদেশে আগাম মৌসুমী বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করেছিল। বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

একাত্তর/এসি
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর