পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শিক্ষার্থী আহত

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০৩:২৭ পিএম

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন নাটিয়াবাড়ি এলাকায় সাবেক সংসদ সদস্য আজিজুল হক আর্জুর বাড়ির সামনে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। 

সোমবার (৭ মার্চ) দুপুরের দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত দুইজন হলো নাটিয়াবাড়ি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মিন্দিরা (১০) ও ওভি (১২)। তারা নাটিয়াবাড়ি চরকান্দি গ্রামেরা দিলীপ সূত্রধরে সন্তান। 

স্থানীয় ও পুলিশের দেয়া তথ্যমতে, রোববার দুপুরের দিকে নাটিয়া বাড়ি স্কুলের দুই শিক্ষার্থী যারা সম্পর্কে ভাইবোন স্কুল শেষে বাড়ি ফিরছিল। 

পথের পাশে বল আকৃতির বস্তু দেখে তাতে লাথি দেয়া তারা। আর সেই বল আকৃতির বস্তুর মধ্যেই রাখা ছিলো ককটেল। 

সাথে সাথে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হলে তারা দুইজন আহত হয়। আহতের একজনের হাতে ও অপরজনের পায়ে আঘাত লেগেছে। 

তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। বর্তমানে তারা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন: প্রায় পাঁচ লাখে বিক্রি হলো বঙ্গোপসাগরের ভোল মাছ

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী জানান, ঘটনার ব্যাপারে শোনার সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়ে সেই পরিত্যক্ত বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

কে বা কারা সাবেক এমপির বাড়ির সামনের প্রাচীরের পাশে এই ককটেলটি শপিং ব্যাগ দিয়ে মুড়িয়ে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। 

ওই জায়গাটিতে বিশেষভাবে তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে সেখানে আর কোনকিছু পাওয়া যায়নি। 

তিনি আরও জানান, এই ঘটনায় প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসজে

পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর