বেড়াতে গিয়ে নদীতে ডুবে ভাইয়ের মৃত্যু, নিখোঁজ আরেক ভাই

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৪:৫৮ পিএম

সিরাজগঞ্জে আত্মীয় বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে এক ভাইয়ের মৃত্যুর পর এখনও নিখোঁজ রয়েছেন অপর ভাই। 

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী পূর্ব সাতবাড়ীয়া খেয়াঘাটের পাশে ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পাবনার ঈশ্বরদী উপজেলার মাঝগ্রাম গ্রামের বাবু মিয়ার ছেলে রাজু আহমেদ (১৮) ও মাজিদুল ইসলাম (১২) সোমবার রাতে পূর্ব সাতবাড়ীয়া গ্রামে তাদের আত্মীয় মানিক হোসেনের বাড়িতে বেড়াতে আসেন। 

মঙ্গলবার দুপুরে তাদের বেয়াই মনিরুল ইসলামের সঙ্গে দুই ভাই পাশের ফুলজোড় নদীতে গোসল করতে নামেন। তবে সাঁতার না জানায় দুই ভাই নদীর স্রোতে ডুবে যান। 

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন

মনিরুল ইসলাম স্থানীয়দের সহযোগিতায় রাজু আহমেদের মরদেহ উদ্ধার করলেও অপর ভাই মাজিদুল এখনও নিখোঁজ রয়েছেন। 

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে স্থানীয়দের সাথে মাজিদুলকে উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছেন। 

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার জালাল উদ্দিন রাজু আহমেদের নদীতে ডুবে মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, নিখোঁজ মাজিদুলকে উদ্ধার করতে রাজশাহী থেকে তাদের ডুবুরি দল উল্লাপাড়ায় আসছেন। তারা আসার আগ পর্যন্ত নদীতে জাল ফেলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।


একাত্তর/এসজে

কখনও নিজেকে ৪০০ বছর বয়সী ‘জিনের বাদশা’ হিসেবে পরিচয় দিতেন, আবার কখনও অনলাইন অ্যাপসে বিনিয়োগ করে মোটা লাভের প্রলোভন দেখাতেন।
চাঁপাইনবাবগঞ্জের আলাদা স্থানে পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার চলনবিলের ঐতিহ্যবাহী দ্বিতল ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টায় শুরু হওয়া এই জামাতে নরসিংহপাড়া, শুকলাই ও শুকুলহাট গ্রামের প্রায়...
পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ এখন আপন নীড়ে ফিরছেন। ঈদকে কেন্দ্র করে যমুনা সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর