ফখরুলের চক্রান্তে পণ্যের দাম বাড়ছে: তথ্যমন্ত্রী

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৯:১৬ পিএম

দেশের বেশিরভাগ বড় বড় ব্যবসায়ী বিএনপির সঙ্গে সম্পৃক্ত দাবি করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অভিযোগ করেছেন, মির্জা ফখরুলের সঙ্গে অনেকেই যুক্ত। মির্জা ফখরুলে যে চক্রান্ত, তাতে তাদের সঙ্গে হাত মিলিয়ে পণ্য মজুদ করে মূল্য বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়ামে আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মাহমুদ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিচ্ছে। এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাগুলো বলেছেন, শুধু মির্জা ফখরুল নয় রিজভী সাহেবও অনেক কথা বলেছেন। আমাকে ব্যক্তিগত আক্রমণ করেও কথা বলেছেন।

তিনি বলেন, আমি কিন্তু গ্রামের এমপি। আমি ২০-২২ বছর ধরে প্রতি সপ্তাহে নির্বাচনি এলাকায় যাই। রিজভী সাহেব তো নয়াপল্টন কার্যালয়ে বসে থাকেন। ওখানেই খান, ঘুমান। সে কারণেই তিনি দেশের অবস্থা জানেন না।

তথ্যমন্ত্রী আরও বলেন, গত ১২ বছরে বাংলাদেশ বদলে গেছে, কিন্তু এই উন্নয়ন অগ্রগতি যাদের পছন্দ হয় না। সেই বিএনপি এবং তাদের দোসররা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশে ও দেশের বাইরে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, যেহেতু খালেদা ও তারেক নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাই তাদের নির্বাচন নিয়ে আগ্রহ নেই। সে জন্য দলকে নির্বাচনমুখী করতে চায় না। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আগামী নির্বাচনে তাদের পরাজয় হবে সেটিও তারা নিশ্চিত বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

একাত্তর/ এনএ
শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মাসুদ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।মঙ্গলবার (২২...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর