শেরপুরে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে আহত ১৫

আপডেট : ২২ মার্চ ২০২২, ০৩:৩৭ পিএম

শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মাসুদ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) দুপু‌রে শেরপুরের ডিসি গেইট মোড়ে এ ঘটনা ঘ‌টে। 

জেলা বিএনপির নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন থেকে হযরত আলী ও শফিকুল ইসলাম মাসুদ গ্রুপের মধ্যে দলীয় কোন্দল চলে আসছি‌ল। এরই অংশ হিসেবে আজ দুপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেওয়ার জন্য জেলা প্রশাসক চত্বরে জমায়েত হতে থাকেন। 

আরও পড়ুন: আমরা প্রতিটি ঘরে আলো জ্বালাতে সক্ষম হয়েছি: প্রধানমন্ত্রী

image


পরে সেখানে আরেকটি গ্রুপ প্রবেশ করার সাথে সাথেই হাতাহাতি শুরু হয় বিএনপি সমর্থকদের মাঝে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। পরে সিনিয়র নেতৃবৃন্দের সহযোগিতায় হাতাহাতি বন্ধ হলে তারপর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ এর হাতে স্মারক লিপি প্রদান করেন নেতৃবৃন্দরা।

স্মারকলিপি প্রদান শেষ করে যাওয়ার পথে দুই গ্রুপের সমর্থকদের মাঝে আবা‌রো সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশের ক‌ঠোর ভু‌মিকায় সবাই‌কে ছত্রভঙ্গ ক‌রে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।


একাত্তর/আরবিএস  

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর