চলন্ত ট্রেন থেকে পড়ে তরুণের মৃত্যু

আপডেট : ১০ মার্চ ২০২২, ০৯:৫৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে শ্রাবণ (১৭) নামের এক তরুণ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আশুগঞ্জ উপজেলার বড়তল্লায় এই ঘটনা ঘটে। নিহত শ্রাবণ জেলা শহরের মধ্যপাড়ার শান্তিবাগ মহল্লার রাকিব মিয়ার ছেলে। 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. সালাউদ্দিন খান নোমান জানান, শ্রাবণ একটি জুতার দোকানে চাকরি করতেন। 

সকালে শ্রাবণ তার তিন বন্ধু আবির, তৌফিক ও নিশাতের সাথে ঘুরে বেড়াতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেনযোগে আশুগঞ্জে যান।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

দুপুরে তারা চারজন লোকাল কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে বাড়িতে ফিরছিলেন। আশুগঞ্জ থেকে ফেরার পথে দরজায় দাঁড়িয়ে থাকা শ্রাবণ চলন্ত ট্রেন থেকে পা পিছলে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

সালাউদ্দিন খান নোমান আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হলেও, বিকেলে পরিবারের দাবীর প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 


একাত্তর/এসজে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর