সারাদেশের মতো রাজবাড়ীতেও সয়াবিন তেল, সরিয়াষার তেল, পেয়াজ, মসুর ডাল, চালসহ দ্রব্যমূল্যের দাম বেড়েই চলছে।
এতে বিপাকে পরেছে নিম্নবিত্ত আর মধ্যবিত্ত মানুষেরা। এখনই সঠিকভাবে বাজার তদারকি ও অসাধু সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্যের দাম কমানো ও নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবী জানিয়েছেন তারা।
রাজবাড়ী বাজারে বর্তমানে সয়াবিন তেল ১৬৫ টাকা, সরিষার তেল ২২০ টাকা, পেয়াজ ৬০ টাকা, মসুর ডাল ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর প্রকারভেদে চালের দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা কেজিতে।
এদিকে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান একাত্তরকে জানিয়েছেন, রাজবাড়ীর কোন ব্যবসায়ী যাতে বাড়তি মূল্য নিতে না পারে বা অবৈধ মজুদ করতে পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। নিয়মিত বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে নির্বাহী ম্যজিস্ট্রেট ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তারা। এছাড়াও আগামী ১৫ মার্চ থেকে টিসিবি’র পন্য বিক্রি কার্যক্রম শুরু হবে।
একাত্তর/এআর
