করোনার সংক্রমণ বৃদ্ধিতে ট্রেনের টিকেট ক্রয়ে নতুন নিয়ম

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ০১:৪৫ পিএম

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ রেলওয়ে যাত্রীবাহী ট্রেনের টিকেট ক্রয়ে নতুন নিয়ম চালু করেছে। বুধবার (৩১ মার্চ) রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খানের স্বাক্ষর করা এক চিঠিতে একথা জানানো হয়।  

চিঠিতে বলা হয়েছে, করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ রেলওয়ের টিকেট ইস্যু করার ক্ষেত্রে সাময়িকভাবে নতুন নিয়ম প্রবর্তন করা হল। 

টিকেট ক্রয়ের নতুন নিয়মগুলো হল:

১. রেলওয়ের আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকেট একইসঙ্গে অনলাইন, মোবাইল অ্যাপ ও কাউন্টারে যুগপৎভাবে সকাল ৮টা থেকে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা হবে। 

২. আগামী ১১ এপ্রিলের পর আন্তঃনগর ট্রেনের টিকেট ইস্যু পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হবে। 

৩. আন্তঃনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রিকালীন বেডিং সরবরাহের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করা হবে। 

টিকেট ইস্যুর উল্লেখিত সংশোধনীগুলো আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে। এক্ষেত্রে সময়ে সময়ে জারীকৃত টিকিট ইস্যু এবং স্বাস্থ্যবিধি পরিপালন করার অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। 

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে।
এসব ট্রেনের যাত্রীরা সকালে এসে ট্রেন বন্ধ দেখে বিক্ষুব্ধ হয়ে স্টেশনের চেয়ার ভাঙচুর করেন। পাশাপাশি দুইজন স্টাফকে আটক করে মারধর করেন। 
দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলসেতু দিয়ে ১২০ কিলোমিটার গতিতে চললো ট্রেন।  
ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে ছদ্মবেশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এসময় ট্রেনের টিকেটের দাম বেশি নেওয়ায় কাউন্টারের বিক্রেতাসহ এক নিরাপত্তা কর্মীকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে এসময়...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর