ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত এক

আপডেট : ১৬ মার্চ ২০২২, ১১:৩৪ এএম

চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মোজাম্মেল হক মোটা (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী জাহিদ গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ মদন বাবুর মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল হক মোটা চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকার মুক্তি পাড়ার মৃত জুড়ন মন্ডলের ছেলে। তিনি ভুষিমাল ব্যবসায়ী ছিলেন। আর আহত জাহিদ পোস্ট অফিস পাড়ার মৃত সন্টুর ছেলে। 

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত অনুমান ৯টার দিকে নিহত মোজাম্মেল হক মোটা (৫০) ও জাহিদ হোসেন মোটরসাইকেল যোগে আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গায় ফেরার পথে মুন্সিগঞ্জ মদন বাবুর মোড়ে পৌঁছালে, একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মোজাম্মেল হক মোটা ও জাহিদ গুরুতর জখম হয়।

আরও পড়ুন: রুশ সাইবার হামলা রুখতে ইউক্রেনে বিশেষ বাহিনী

পরে স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল আনলে কর্তব্যরত চিকিৎসক ডা: আহসানুল হক মোজাম্মেল হক মোটাকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত জাহিদকে  সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।  তবে আহত জাহিদের অবস্থা আশঙ্কজনক।


একাত্তর/আরবিএস   

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর