পরিবারের অবহেলায় আত্মহত্যার অভিযোগ

আপডেট : ১৮ মার্চ ২০২২, ১১:০৭ পিএম

জামালপুরের সরিষাবাড়িতে পরিবারের ওপর অভিমান করে রাশেদা বেগম নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৮ মার্চ) রাতে উপজেলার আওনা ইউনিয়নের স্থল পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

আওনা ইউনিয়নের চেয়ারম্যান বেল্লাল হোসেন জানান, সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের স্থল পশ্চিমপাড়া এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে আরচু মিয়ার সাথে ৩০ বছর আগে একই গ্রামের মোগর আলীর মেয়ে রাশেদা বেগমের বিয়ে হয়। 

গত বছরের শেষ দিকে হঠাৎ রাশেদা বেগম স্ট্রোক করেন। এ নিয়ে পরিবারের সদস্যদের কাছে তিনি অবহেলার শিকার হন। 

পরিবারের কেউ তার প্রতি ভাল আচরণ করতো না। ফলে পরিবারের প্রতি রাশেদা বেগমের মনে অভিমানের সৃষ্টি হয়। 

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

ধারণা করা হচ্ছে, শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে বসতঘরের ধর্নার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাশেদা বেগম (৪৫)। পরে পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে রাশেদাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

সরিষাবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, পুলিশ সংবাদ পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে মৃতের লাশ উদ্ধার করে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। 

শনিবার মৃতের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা মর্গে পাঠানো হবে বলে জানান তিনি। 


একাত্তর/এসজে 
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর