শিবচর থেকে অপহৃত ব্যক্তি উদ্ধার, ৬ অপহরণকারী গ্রেপ্তার

আপডেট : ১৯ মার্চ ২০২২, ১১:২৮ এএম

অপহরণ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই অপহৃত ব্যাক্তিকে উদ্ধার করেছে র‍্যাব। এসময় অপহরণকারী চক্রের ৬ সদস্যকেও গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-৮ জানায়, গত ১৫ মার্চ বরিশালের উজিরপুর থানার কুড়ালিয়া গ্রামের মৃত হোসেন মল্লিকের ছেলে সোহেল মল্লিক (৩৯) তার পরিচিত একই জেলার আগৈলঝাড়া থানার গৈলা গ্রামের বাবুল সরদারের ছেলে মো: রুবেল সরদারের (৩৩) সাথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন। তারা শিবচরের বাংলাবাজার ঘাটে আসলে পূর্ব পরিকল্পিতভাবে রুবেল সরদার তার সহযোগী অপহরণকারী চক্রের একটি দল বাংলাবাজার ঘাট থেকে সোহেল মল্লিককে একটি ইজিবাইকে উঠিয়ে শিবচরের হাজী ওমর আলী বেপারী কান্দি গ্রামে শাহ জালাল এর বাড়িতে নিয়ে যায়। 

আরও পড়ুন: স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, অপহরণকারীরা সেখানে অপহৃত সোহেল মল্লিককে বেদম প্রহার করে তার পরিবারের  নিকট ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। দাবীকৃত মুক্তিপণ না দিলে সোহেল মল্লিককে হত্যার হুমকিও দেয় অপহরণকারীরা। সেখানে থাকা অবস্থায়ই কৌশলে সোহেল মল্লিক মোবাইলের মাধ্যমে তার এক মামাতো ভাইকে অপহরণের বিষয়টি জানালে তার মামাতো ভাই বিষয়টি র‍্যাবকে অবহিত করেন। 

তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব-৮ সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল  ১৬ মার্চ গভীর রাতে শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের হাজী ওমর আলী বেপারী কান্দি এলাকার চায়না প্রজেক্ট সংলগ্ন মোঃ শাহজালাল এর বাড়িতে অভিযান চালিয়ে র‍্যাব অপহৃত মোঃ সোহেল মল্লিককে উদ্ধার করেন। 

এসময় অপহরণকারী চক্রের সদস্য বরিশালের আগৈলঝাড়া থানার গৈলা গ্রামের বাবুল সরদারের ছেলে মো: রুবেল সরদার (৩৩), তার সহযোগী শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের হাজী ওমর আলী বেপারী কান্দি গ্রামের মোঃ চান মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া (৩২), একই গ্রামের মৃত হাজী মকবুল মাতবরের ছেলে মো: শাহ জালাল (৪০), গোপালগঞ্জের কাশিয়ানি থানার মহেষপুর গ্রামের মোঃ হেমায়েত হোসেনের ছেলে মোহাম্মদ হোসেন (৩২), শেরপুরের শ্রীবর্দী থানার কুসুমনগর থানার হাতেম আলী মন্ডলের ছেলে মোঃ হালিম মন্ডল (৪০) ময়মনসিংহের হালুয়াঘাট থানার উত্তর খয়রাকুড়ি গ্রামের মৃত শাহজাহান সরদারের ছেলে মোঃ অপু সরোয়ারসহ (৩৬) মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরনকারী চক্রের সদস্য গোপালগঞ্জের কোটালীপাড়া থানার টিহাটি গ্রামের নিজামউদ্দিন খানের ছেলে মোঃ শকিকুল ইসলাম (৩৯) ও  মোঃ সেলিম (৫০) পালিয়ে যায়। অভিযানকালে র‍্যাব ৭টি মোবাইল ফোন, ৯টি সীমকার্ড ও নগদ ৪ হাজার ২শ ৫০ টাকা জব্দ করে।

র‍্যাব-৮ সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, খবর পেয়ে অভিযান পরিচালনা করে ২৪ ঘন্টার মধ্যেই অপহৃতকে উদ্ধার করা হয়েছে ও ৬ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। পলাতক দুই আসামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।


একাত্তর/এআর


নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় মোহাম্মদ করিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর