চার হাজার লিটার অবৈধ ডিজেলসহ দুই চোরকারিবারি আটক

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৪:২৭ পিএম

বাগেরহাটের মোংলায় পশুর নদী থেকে চার হাজার লিটার অবৈধ ডিজেলসহ চোরাকারবারি সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। রোববার (২০ মার্চ) ভোরে পশুর নদীর ওমেরা গ্যাস জেটি সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের সদস্যরা। এসময় দু’টি নৌকাসহ ব্যারেলে ভর্তি চার হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। আটক করা হয় চোরাচালানি সিন্ডিকেটের দুই সদস্যকে।

আটকৃতরা হলেন, খুলনা জেলার কয়রা উপজেলার কুসুডাংগা গ্রামের আমজাদ সরদারের ছেলে বিল্লাল সরদার (৩১) এবং নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার গাংচিল গ্রামের আব্দুল হান্নানের ছেলে নূর আলম (৫৩)।

কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা এম মামুনুর রহমান জানান, গোপন সুত্রে খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা পশুর নদীতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্টগার্ড সদস্যরা দু’টি নৌকা জব্দ করে। ওই দু’টি নৌকা তল্লাশী করে ব্যারেল ভর্তি চার হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। এসময় চোরাকারবারি সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করা হয়। ওই সিন্ডিকেটের কয়েকজন সদস্য নৌকা থেকে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিজেলসহ আটক দুইজনকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। 


একাত্তর/এসএ

দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পরিমাপে কারচুপির অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ এপ্রিল) নেত্রকোনায় বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ এবং চাঁপাইনবাবগঞ্জে তিনটি...
মেহেরপুরের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ।
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অবৈধভাবে মজুত করা জ্বালানি তেলের একটি গোপন ভাণ্ডারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ছয় হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়েছে। তবে অভিযানের খবর আগেই কানে...
কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের এক লাখ ২০ হাজার পিস ইয়াবা ও একটি বোটসহ ছয় মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর