চট্টগ্রামে তেলের গোপন ভাণ্ডার, ছয় হাজার লিটার ডিজেল জব্দ

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৭:৩৫ পিএম

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অবৈধভাবে মজুত করা জ্বালানি তেলের একটি গোপন ভাণ্ডারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ছয় হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়েছে। তবে অভিযানের খবর আগেই কানে যাওয়ায় সটকে পড়েন চোরা কারবারিরা। তাই জড়িত চক্রের কাউকেই আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরের দিকে পতেঙ্গা বিমানবন্দরের কমিশনার ঘাট এলাকায় জেলা প্রশাসনের বিশেষ অভিযানে এই বিপুল জ্বালানি জব্দ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন খবরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩০টি ড্রামে সংরক্ষিত প্রায় ছয় টন ডিজেল উদ্ধার করা হয়। এছাড়া ডিজেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহৃত তিনটি শক্তিশালী মোটরচালিত পাম্পও জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা ডিজেল ও সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। অভিযানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও পুলিশের সদস্যরা অংশ নেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে পরিবহনের সময় একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে জ্বালানি তেল সরিয়ে তা স্থানীয় পর্যায়ে বিক্রি করে আসছিলো। স্থানীয়দের দাবি, এক দশকেরও বেশি সময় ধরে ওই এলাকায় আট থেকে ১০টি গোপন স্থানে মোটর পাম্প বসিয়ে প্রতিদিন হাজার হাজার লিটার তেল বেচাকেনা করা হতো। দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চললেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ আগে সেভাবে দেখা যায়নি।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার বলেন, অভিযানে বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় একটি মামলা হয়েছে এবং উদ্ধার করা জ্বালানি বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এদিকে, অভিযানের খবর পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের কোনো মন্তব্য না করে স্থান ত্যাগ করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ মজুত প্রতিরোধে এ ধরনের কঠোর অভিযান পতেঙ্গা ও সংশ্লিষ্ট এলাকায় নিয়মিত অব্যাহত থাকবে।

একাত্তর/এসি
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর