দুই দফা জরিমানার পরও ভাটায় দেদারে পুড়ছে ইট

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৮:২৩ পিএম

পিরোজপুর একটি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে ভাটা পরিচালনার অভিযোগ দুই দফা জরিমানার পরও দেদারে পোড়ানো হচ্ছে ইট।

অভিযোগ, জেলার কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের জনৈক জসিম খান দুই দফা জরিমানার পরও অবৈধভাবে এ ভাটা চালিয়ে আসছেন।

রোববার (২০ মার্চ) সকালে সরেজমিন উপজেলার জোলাগাতি গ্রামে কচা নদীর কাছে ফসলি জমিতে ভাটায় ইট তৈরি করতে দেখা গেছে। ভাটা মালিক নদীর চর ও সাউথের খালের তীর থেকে মাটি কেটে ইট তৈরি করছেন। ভাটায় ব্যবহার করা হচ্ছে সনাতন পদ্ধতির ড্রাম চিমনি। কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে ইট।

স্থানীয়দের অভিযোগ, ইট ভাটাটি দূরবর্তী এলাকায় হওয়ায় প্রশাসনের লোকজন সেখানে যান না। তারা জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে চলতি বছরের ১৭ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরিন হক ভাটায় অভিযান চালান। এসময় ভ্রাম্যমাণ আদালত ড্রাম চিমনি ভেঙে দেন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত ভাটা করায় ইট ভাটার মালিক জসিম খানকে দুই লাখ টাকা জরিমানা করেন। 

কিন্তু এর কয়েক দিন পর তিনি পুনরায় সেখানে কাঠ দিয়ে ড্রাম চিমনি ব্যবহার করে ইট পোড়ানো শুরু করেন। এরপর স্থানীয় লোকজন জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন।

পরে ১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় ভাটা মালিকের লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা জরিমানাসহ ভাটাটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এরপরও সেখানে পোড়ানো হচ্ছে ইট।

অভিযোগের বিষয়ে কথা বলতে ইট ভাটার মালিক জসিম খানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন ধরননি এবং খুদে বার্তা পাঠালেও তার উত্তর দেননি।

জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর আল ইমরান খান বলেন, ইটভাটাটি দুর্গম এলাকায় হওয়ায় সেখানে অভিযান চালাতে অনেক সময় লেগে যায়। আমরা একবার সেখানে অভিযান চালিয়ে জরিমানা করেছি। এবার ভাটাটি ভেকু দিয়ে ভেঙে দেবো।

আরও পড়ুন: কমলো সব ধরনের সয়াবিন তেলের দাম

পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের পরিচালক আব্দুল হালিম বলেন, একবার জরিমানা করে ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয়েছিল। পরে সেখানে আবার ড্রাম চিমনি স্থাপন করা হয়েছে। ভাটাটি বন্ধ করার জন্য মালিককে নোটিশ পাঠানো হবে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. খালেদা খাতুন বলেন, অবৈধ ইট ভাটাটি ধ্বংস করা হবে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।


একাত্তর/এসি

হাসপাতালে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ এবং দালালচক্রের দাপট খতিয়ে দেখতে পিরোজপুর জেলা হাসপাতালে আকস্মিক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে, দুদক পিরোজপুর সমন্বিত...
বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর