গভীর রাতে গৃহবধূ খুন, আটক এক

আপডেট : ২১ মার্চ ২০২২, ০২:২৬ পিএম

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গভীর রাতে বিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার (২০ মার্চ) মধ্যরাতে শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনিপাড়ায় নিজের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুকর আলী (৩২) নামে একজনকে পুলিশ আটক করেছে। তিনি চুনারুঘাট উপজেলার রানীগাঁও গ্রামের আনর আলীর ছেলে। 

নিহত বিনা বেগম শায়েস্তাগঞ্জ বাগুনিপাড়ার বাসিন্দা বেকারির শ্রমিক ইউসুফ আলীর স্ত্রী। তিনি দুই ছেলে ও চার মেয়ের জননী ছিলেন। 

সোমবার (২১ মার্চ) সকালে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে শুকুর আলীকে জনতা আটক করে পুলিশে ধরিয়ে দেয়। 

পুলিশ জানায়, গভীর রাতে কে বা কারা বিনাকে তার ঘরে এসে ছুরিকাঘাত করে। পরে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: স্কুলমাঠে ঠিকাদারের গাড়িচাপায় শিক্ষার্থী ও শিক্ষকের মৃত্যু

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, বিনা বেগমের স্বামী রাতে বাড়িতে ছিলেন না। সন্তানদের নিয়ে তিনি ঘরে ঘুমিয়েছিলেন।  হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। 

তিনি আরও জানান, জড়িত সন্দেহে সোমবার সকালে একজনকে আটক করা হয়েছে। তার সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে।


একাত্তর/এসজে

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
রাজধানী ঢাকা থেকে অপহৃত হওয়ার চার দিন পর হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর