গভীর সমুদ্র থেকে ১০ লাখ পোনাসহ আট জেলে গ্রেপ্তার

আপডেট : ২১ মার্চ ২০২২, ০৪:০৫ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় ১২ মন ফাইসা মাছের পোনাসহ আট জেলেকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। এসময় জব্দ করা হয় মাছ পরিবহনের একটি ট্রলার। রোববার (২০ মার্চ) রাতে কুয়াকাটা সৈকত থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে গভীর সমুদ্র থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, উদ্ধার করা পোনার সংখ্যা প্রায় ১০ লাখ। ট্রলারে করে এগুলো পাচার করার সময় পুলিশ এ চালানটি আটক করতে সক্ষম হয়। উদ্ধার করা মাছের পোনা খাপড়াভাঙ্গা নদীতে অবমুক্ত করা হয়েছে।

মহিপুর থানার এস আই রাসেল সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা সাগরে দীর্ঘসময় ধাওয়া করে ট্রলারটি আটক করেন। গ্রেপ্তার করেন মাছ পাচারে জড়িত হযরত আলী , আরিফুল ইসলাম , রিপন হোসেন, মঈনউদ্দিন, আইয়ুব আলী, একরামুল, মনজু  ও মামুনকে । তাদের সবার বাড়ি খুলনার বিভিন্ন উপজেলায়।

সোমবার গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হবে।

কুয়াকাটার চর বিজয়সহ বিভিন্ন নদী থেকে এসব পোনা শিকার করে সাতক্ষীরা এলাকায় বিক্রি করতে চেয়েছিলো গ্রেপ্তার জেলেরা। এভাবে দীর্ঘদিন ঘরে অবৈধ নেট জাল ব্যবহার করে জেলেরা ফাইসা পোনা শিকার করে আসছে। এ অবৈধ নেট ব্যবহারের ফলে ইলিশ ও চিংড়িসহ বিভিন্ন মাছের লাখ লাখ পোনা মারা যায়। এসব অসাধু জেলেদের বিরুদ্ধে বেশ কয়েকবার অভিযান চালিয়েও তাদের থামানো যাচ্ছে না। 


একাত্তর/এসএ

ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর