সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

আপডেট : ২৩ মার্চ ২০২২, ১০:৩৭ এএম

নোয়াখালীর চাটখিলে মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে আবদুল মান্নান (৭৫) নামে এক মৃত ব্যক্তির জানাজা ও মরদেহ দাফনে বাধা দিয়েছেন তার সন্তানরা। ছোট ছেলে ও তার স্ত্রী-সন্তানদের নামে সম্পত্তি লিখে দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় এই দ্বন্দ্ব। 

মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের পশ্চিম হাজি বাড়িতে এ ঘটনা ঘটে। 

পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় ২২ ঘন্টা পর মঙ্গলবার সন্ধ্যায় লাশ দাফন করা হয়।

৫ নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল জানান, কয়েক বছর আগে ছোট ছেলে আবুল কালামের স্ত্রী জাহানরা বেগম ও সন্তানদের নামে ৩৯ শতাংশ জমিন রেজিষ্ট্রি করে লিখে দেন আবদুল মান্নান। এই নিয়ে তার অন্য দুই ছেলে ও দুই মেয়ের সাথে তার চরম বিরোধ সৃষ্টি হয়। গতকাল সোমবার ২১ মার্চ রাত ৮ টার দিকে বাধ্যর্ক জনিত কারণে বৃদ্ধ আবদুল মান্নানের মৃত্যু হলে তার অপর দুই ছেলে ও দুই মেয়ে এবং নাতী-নাতনীরা তার লাশ দাফনে বাধা দেয়। 

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ: দেশ ছেড়েছে ৩৫ লাখ মানুষ, ৬৫ লাখ বাস্তুচ্যুত

তিনি আরও বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গোলাম সরোয়ার, সালাউদ্দিন মেম্বার, বেল্লাল মাঝি, সাবেক মেম্বার আবুল খায়ের, বেল্লালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি সমাধানের আশ্বাসে মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় মরহুমের জানাযা শেষে লাশ দাফন করা হয়।

লাশ দাফনে বিলম্বের কারণ জানতে চাইলে জাহানারা বেগমের ভাই আরমান পাপ্পু বলেন, কিছুটা সমস্যা হয়েছে। সমস্যা সমাধানের আশ্বাসে মরহুমের দাফন করা হয় এবং আগামী কয়েকদিনের মধ্যে বাহালুল চেয়ারম্যান সহ ২ নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে যেভাবে সুন্দর হয় সেভাবে মরহুম মান্নানের সম্পত্তির সমাধান করা হবে।

 

একাত্তর/আরবিএস  

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। চোখের জলে শিশুটিকে চিরবিদায় জানিয়েছে এলাকাবাসী। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত শামীম নামের একজনের মরদেহ বাগেরহাটের শরণখোলায় দাফন করা হয়। নিজের সন্তান ভেবে ঢাকা থেকে মরদেহ নিয়ে যান শামীমের বাবা।
কুমিল্লায় দাফনের ৯ দিন পর বাড়ি ফিরে এসেছেন নিখোঁজ এক তরুণী।  এ নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে দাফন করা ওই নারীর পরিচয় নিয়ে।
হাইকোর্টের আদেশকে অমান্য করে ওয়াকফকৃত সম্পত্তিতে নতুন বাড়ী ও সীমানা প্রাচীর নির্মাণ করে সম্পত্তি জবরদখলের করার অভিযোগ উঠেছে আছেন আখদ্দছ আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর