প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার তিন

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০১:১৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় প্রেমের ফাঁদে ফেলে ও বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে দিনের পর দিন দলবেধে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা।

গ্রেপ্তাররা হলেন, প্রধান অভিযুক্ত মাসুম, তার সহযোগী গোপাল মিস্ত্রী ও শাকিল। 

পুলিশ জানায়, প্রথমে একটি ফসলের ক্ষেতে ও পরে হাসপাতালে নিয়ে ধর্ষণের পর বিয়ের প্রলোভনে গত ১১ দিন ধরে ওই কিশোরীকে বিভিন্ন স্থানে একাধিকবার ধর্ষণ করা হয়। সোমবার (২১ মার্চ) রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে। ভুক্তভোগী নির্যাতনের কথা পুলিশ ও অভিভাবককে জানালে অভিযুক্ত ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।  

এ ঘটনায় মঙ্গলবার (২২ মার্চ) কিশোরীর মা বাদি হয়ে মাসুমসহ ওই তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, কিশোরীটি অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে পরিবারের সঙ্গে পৌর শহরের মাদ্রাসা সড়কে একটি ভাড়া বাসায় থাকে। গত ২৩ ফেব্রুয়ারি ওই কিশোরী কলাপাড়া হাসপাতালে করোনার  টিকা দিতে গেলে মাসুমের সাথে পরিচয় হয়। পেশায় মাসুম মোটরসাইকেল চালক হলেও  নিজেকে হাসপাতালের কর্মচারী বলে পরিচয় দেয়। এক পর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ৮ মার্চ বিকালে কিশোরীকে মোটরসাইকেলে নিয়ে যায় মাসুম। রাত ৯টার দিকে মাসুমের সহযোগী গোপালের সহায়তায় ইটবাড়িয়া গ্রামের একটি বাড়ির ফসলের ক্ষেতে নিয়ে মাসুম ও শাকিল তাকে ধর্ষণ করে। 

এরপর তাকে বাসায় না পৌঁছে দিয়ে রাত ১১টার দিকে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের ২০৬ নং কক্ষে মাসুমের এক পরিচিত রোগীর কক্ষে নিয়ে যায়। সবার অগোচরে ওই রাতে আবার কিশোরীকে ধর্ষণ করে মাসুম। 

পরদিন সকালে কিশোরীকে ওই কক্ষে রেখেই মাসুম চলে যায়। যাওয়ার সময় এ ঘটনা কাউকে বলতে নিষেধ করে।

এদিকে মেয়েকে না পেয়ে ৯ মার্চ সকালে হাসপাতালে গিয়ে মেয়েকে উদ্ধার করেন মা। লোকলজ্জায় ঘটনাটি চেপে যান কিশোরীটির পরিবার।

কিন্তু ১১ মার্চ দুপুরে কৌশলে কিশোরীকে বিয়ের প্রলোভনে নিয়ে যায় মাসুম। এরপর থেকে তার কোনো খোঁজ পায়নি।

পুলিশ কর্মকর্তা জানান, দীর্ঘ ১১দিন মেয়েকে না পেয়ে গত সোমবার রাতে বিষয়টি থানায় জানান কিশোরীর মা। রাতেই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৌর শহরের রহমতপুর থেকে কিশোরীকে উদ্ধার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাসুম ও শাকিল কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, কিশোরীর মায়ের মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে এবং কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

এদিকে হাসপাতালে প্রসূতি ওয়ার্ডে নিয়ে বহিরাগত যুবক এক কিশোরীকে রাতভর ধর্ষণ করার বিষয়টি মঙ্গলবার দুপুরে হাসপাতালের চিকিৎসকসহ কর্মচারীরা পুলিশের মাধ্যমে জানার পর তোলপাড় সৃষ্টি হয়। কে, কিভাবে ওই মাসুমকে হাসপাতালে প্রবেশের সুযোগ করে দিয়েছে এ বিষয়টি কেউই অবগত না বলে জানান কর্তব্যরতরা। এমনকি ক্যামেরার সামনে এ বিষয়ে কেউ কথা বলতেও অপারগতা প্রকাশ করে।

এ ব্যাপারে কলাপাড়া হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, পুলিশ তাদের এ বিষয়টি জানিয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছেন। 


একাত্তর/এসি

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর