নওগাঁয় বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত চার

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০৯:৩১ এএম

নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। 

বুধবার (২৩ মার্চ) রাত পৌনে ৮টার দিকে বদলগাছি-নজিপুর সড়কের মহাদেবপুর থানাধীন পয়নারী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় নিহতরা হলেন, বদলগাছি উপজেলার সোহসা গ্রামের জিতু পাহানের ছেলে শ্রী সিরিজ পাহান (৩৫), একই গ্রামের আব্দুল জব্বার এর ছেলে আব্দুর রশিদ (৩৭), চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১২ বছরের এক শিশু ওপর একজনের পরিচয় এখনো জানা যায়নি।

বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম জানান, সাপাহার উপজেলা থেকে যাত্রীবাহী বাসটি নওগাঁর দিকে যাচ্ছিলো। পয়নারী এলাকার পৌঁছালে উল্টো দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টরের সাথে বাসের সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক্টর দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা হন। আর আহত কমপক্ষে ৩০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিলে আরও দুইজন মারা যান। আহত ১৫ জনকে রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, বাসটিতে ১৫ থেকে ২০ জন ইটভাটার শ্রমিক ছিলেন। তারা পত্নীতলা থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। 


একাত্তর/এআর

অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর