বাড়ি ফেরা হলো না সেনা সদস্যের

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০৪:১৫ পিএম

শেরপুরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি অটোরিকশার আরও চার যাত্রী। 

শনিবার (২৬ মার্চ) জেলা সদরের তাতালপুর বাজারে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্যের নাম হুমায়ুন কবির ওরফে হান্নান (২১)। তিনি শ্রীবরদী উপ‌জেলার গড়জ‌রিপা এ‌লাকার শাহা আল‌মের ছে‌লে।

image


পু‌লিশ ও স্থানীয়রা জানায়, হুমায়ুন কবির শেরপুর শহর থে‌কে বাজার ক‌রে মোটরসাই‌কেল‌যো‌গে বা‌ড়ির উদ্দেশে গড়জ‌রিপা যা‌চ্ছিলেন। এসময় ঝিনাইগাতী রো‌ডের তাতালপুর (আয়েশা আবেদ ফাউন্ডেশনের সামনে) এলে বিপরীত দিক থে‌কে আসা যাত্রী বোঝাই সিএন‌জিচালিত অটোরিকশার সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই প্রাণ হারান হুমায়ুন, আহত হন সিএন‌জিচালিত অটোরিকশার চার যাত্রী। প‌রে আহ‌ত‌দের উদ্ধার জেলা সদর হাসপাতাল ও ময়মন‌সিংহ মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: পটুয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পুড়লো ১৪ দোকান

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মনসুর আহ‌ম্মেদ ব‌লেন, নিহ‌তের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


একাত্তর/এসি

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর