বীরশ্রেষ্ঠ আব্দুর রউফকে সমাহিত করায় দয়াল চাকমাকে সম্মাননা

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০৬:২৯ পিএম

মুক্তিযুদ্ধের যুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের ভেতর একজন শহীদ ল্যান্সনায়েক মুন্সী আব্দুর রউফ। ১৯৭১ সালের ২০ এপ্রিল নৌপথে রাঙামাটি জেলা সদরের প্রায় ৩০ কিলো দূরে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় যুদ্ধে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ। তখন এই শ্রেষ্ঠ বীরকে তাৎক্ষণিক সম্মান প্রদর্শন করে সমাহিত করেছিলেন দয়াল কৃষ্ণ চাকমা কৃষ্ণ নামে এক স্থানীয় বাসিন্দা। 

যুদ্ধের ভেতর সহমর্মিতার স্বীকৃতি স্বরূপ মহান স্বাধীনতা দিবসে দয়াল কৃষ্ণ চাকমাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেয় নানিয়ারচর উপজেলা প্রশাসন।

শনিবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ ও আলোচনা সভার পরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের ও ল্যান্সনায়েক মুন্সী আব্দুর রউফকে সমাহিত করায় দয়াল চাকমাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

দয়াল কৃষ্ণ চাকমা জানান, এই পবিত্রতম কাজটি  করতে পেরে নিজেকে মহাভাগ্যবান মনে করেন। তিনি বলেন, একাত্তর সালের ২০ এপ্রিলের ওই যুদ্ধে তিনি প্রত্যক্ষদর্শী ছিলেন। সেইদিন  পাহাড়ি জঙ্গলের একটি গাছে ওঠে যুদ্ধ প্রত্যক্ষ করেছিলেন তিনি। শহীদ হওয়ার একদিন পর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের পবিত্র মরদেহ খুঁজে এনে যথাযোগ্য মর্যাদায় সমাহিত করেন তিনি।

জানা যায়, একই জাতি-গোত্র কিংবা রক্তের কোনো সম্পর্ক না থাকলেও দিনের পর দিন শ্রদ্ধা-ভালোবাসায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিস্থল পাহারা দিয়ে যাচ্ছেন দয়াল কৃষ্ণ চাকমা। 


একাত্তর/এসএ

মুক্তিযুদ্ধ বলতেই রাইফেল হাতে তরুণ যোদ্ধা, মুহুর্মুহু গোলাগুলি, বধ্যভূমির কান্না, আর বিজয়ের উল্লাস। কিন্তু ১৯৭১-এ সশস্ত্র যুদ্ধের অন্তরালে চলছিল আরেক নীরব যুদ্ধ, যেখানে যোদ্ধারা অস্ত্র ছাড়াই যুদ্ধে...
অবশেষে, দেশের প্রথম ‘যুদ্ধশিশু’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে যাচ্ছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মেরিনা খাতুন। রাষ্ট্রীয় এই স্বীকৃতি প্রদানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের...
রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে গেলো এক সপ্তাহে ইউক্রেন ছেড়েছে কমপক্ষে দশ লাখ মানুষ। এই মানুষেরা জীবনের ভয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ।  বৃহস্পতিবার (৩...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর