অবশেষে যুদ্ধশিশু হিসাব স্বীকৃতি পেতে যাচ্ছেন মেরিনা

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১১:২৮ পিএম

অবশেষে, দেশের প্রথম ‘যুদ্ধশিশু’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে যাচ্ছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মেরিনা খাতুন। রাষ্ট্রীয় এই স্বীকৃতি প্রদানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) পত্রটি ‘যুদ্ধশিশু’ মেরিনার কাছে পৌঁছঠে দেয়া হয়েছে। 

৯ জানুয়ারি জামুকা থেকে মহাপরিচালক জহুরুল ইসলাম রোহেলের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে মেরিনাকে যুদ্ধশিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে মন্ত্রিপরিষদ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন। বিষয়টি মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এর আগে তাড়াশের বীরঙ্গানা পচি বেওয়া তার কন্যা মেরিনা খাতুনকে যুদ্ধশিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য গত বছরের ৮ সেপ্টেম্বর জাতীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেন। এরই প্রেক্ষিতে জামুকা’র ৮২তম সভায় বিষয়টি তোলা হয়। সেখানে আলোচনা সভায় যুদ্ধশিশু হিসেবে মেরিনা খাতুনকে স্বীকৃতি প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় স্থানীয় রাজাকাররা তাড়াশের উত্তর পাড়ার মৃত ফাজিল আকন্দের বিধবা স্ত্রী পচি বেওয়াকে (বর্তমানে মৃত) তার বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় পাক বাহিনীর সামরিক ক্যাম্পে। 

আরও পড়ুন: রাশিয়া জেনেশুনে নিষেধাজ্ঞা জাহাজ পাঠানোয় ‘তাজ্জব’ মোমেন

তারপর সেখানে তার ওপর পাশবিক, শারিরীক ও মানসিক নির্যাতন চালায়। আর পাক-হানাদার বাহিনীর পাশবিক নির্যাতনের ফলে জন্ম হয় যুদ্ধশিশু মেরিনা খাতুনের। এর আগে দীর্ঘ অপেক্ষার পরে ২০১৮ সালে পচি বেওয়া বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে গেজেটভুক্ত হন।

দেশের প্রথম যুদ্ধশিশু হিসেবে স্বীকৃতি পাওয়া মেরিনা বলেন, আমাকে স্বীকৃতি প্রদানের সিদ্ধান্ত সম্বলিত একটি পত্র আমি হাতে পেয়েছি। এতে আমি দারুণ আনন্দিত। যুদ্ধশিশু হিসেবে স্বীকৃতির পাশাপাশি মুক্তিযোদ্ধাদের মতো যুদ্ধশিশুদের আর্থিকভাবে সম্মানী প্রদানের দাবি জানান তিনি।

এ ব্যাপারে তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী মো. আরশেদুল ইসলাম বলেন, আমরা তাকে যুদ্ধশিশু হিসেবে স্বীকৃতি পাইয়ে দেয়ার জন্য ২০১২ সাল থেকে চেষ্টা করছি। অবশেষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল তাকে যুদ্ধশিশু হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। 


একাত্তর/আরবিএস  

পটুয়াখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এক নেতার বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। জেলা জমিয়তে উলামার সভাপতি...
মুক্তিযুদ্ধ বলতেই রাইফেল হাতে তরুণ যোদ্ধা, মুহুর্মুহু গোলাগুলি, বধ্যভূমির কান্না, আর বিজয়ের উল্লাস। কিন্তু ১৯৭১-এ সশস্ত্র যুদ্ধের অন্তরালে চলছিল আরেক নীরব যুদ্ধ, যেখানে যোদ্ধারা অস্ত্র ছাড়াই যুদ্ধে...
মা আর ভালোবাসার মানুষটিকে কাঁদিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তরুণ মুক্তিযোদ্ধা তানেসউদ্দীন। কথা ছিলো যুদ্ধ শেষে ফিরে এসেই ভালোবাসার মানুষটির সাথে ঘর বাঁধবেন। কিন্তু তা আর হলো না।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুরুর আগে, ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ হয় গাজীপুরে। দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরসস্ত্র করা হবে এমন খবরে, সংগ্রাম পরিষদের ডাকে রাস্তায় রাস্তায়...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর