এস আলমের ভোজ্যতেল কারখানায় আবারো অভিযান

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৮:৪১ পিএম

ভোজ্যতেলের মজুদ, বোতলের গায়ে লেখা দাম ঠিক আছে কিনা তা তদারকি করতে এস আলম গ্রুপের চট্টগ্রামের কারখানাতেও অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

এর আগের অভিযানে উৎপাদন বন্ধ পেলেও, এবার কারখানা চালুর পাশাপাশি পর্যাপ্ত মজুদ দেখতে পেয়েছেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা।

ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ায়, গত ১৩ মার্চ অভিযান চালিয়ে এস আলম ভেজিটেবল অয়েল কারখানার বোতলজাতকরণের ইউনিটটি বন্ধ পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সরবরাহ ঠিক রাখতে সে সময় ইউনিটটি দ্রুত চালুর নির্দেশনা দেয়া হয়।

তেলের মজুদ, সরবরাহ এবং বোতলে লেখা দাম ঠিক আছে কিনা তদারকিতে রোববার একই কারখানা পরিদর্শনে যায় ভোক্তা অধিকারের কর্মকর্তারা।

কারখানা কর্তৃপক্ষ জানায়, বাজারে বোতলজাত সয়াবিন তেলের পাশাপাশি খোলা সয়াবিন তেলের সরবরাহও পর্যাপ্ত।

আরও পড়ুন: আবারো হাইকোর্টের আদেশ অমান্য করে চেয়ারে বসলেন নিপুণ!

আর ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ‘সাপ্লাই অর্ডার’ নেয়ার পর ১৫ দিনের মধ্যেই ডেলিভারি দেয়ার সরকারি নির্দেশনা মানার জন্য কারখানা কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।

সরকারের বেধে দেয়া মূল্যে তেল বিক্রি হচ্ছে কিনা তদারকিতে অভিযান চলবে, জানান ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা।


একাত্তর/আরএ

ঋণের নামে ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে ৮৫ কোটি টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমসহ (এস আলম) ১১ জনকে পাঁচ মাসের দেওয়ানি কারাদণ্ড দিয়েছে আদালত। 
বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করে অতিরিক্ত মুনাফার আশায় অবৈধভাবে ভোজ্যতেল মজুত করার অভিযোগে যশোর ও কুষ্টিয়ায় আলাদা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৫০ হাজার লিটার তেল জব্দ করার পাশাপাশি...
এস আলম গ্রুপকে অর্থ পাচারে সহায়তা করার অভিযোগ প্রতিষ্ঠানটির এক কর্মকর্তাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তি পাসপোর্টের মাধ্যমে ভারতে যাচ্ছিলেন। 
চট্টগ্রামে আগুনে পুড়ে যাওয়া এস আলম সুগার রিফাইন্ড মিলে থাকা চিনির ৮০ শতাংশই রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর