এস আলমের গুদামের ৮০ শতাংশ চিনিই রক্ষা পেয়েছে

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০২:৫৫ পিএম

চট্টগ্রামে আগুনে পুড়ে যাওয়া এস আলম সুগার রিফাইন্ড মিলে থাকা চিনির ৮০ শতাংশই রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

বৃহস্পতিবার কর্ণফুলী থানার ইছাপুর এলাকায় আগুন লাগা চিনিকল পরিদর্শন করে একথা বলেন তিনি।

আর আগুনে যেটুকু ক্ষতি হয়েছে তাতে বাজারে চিনির সরবরাহ ও দামে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন এস আলম সুগার রিফাইন্ড মিলের কর্মকর্তা।

সোমবার বিকাল চারটার দিকে দেশের অন্যতম বড় ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের চিনিকলের পাঁচটি গুদামের মধ্যে একটিতে আগুন লাগে। সেখান এক লাখ টন অপরিশোধিত চিনি ছিলো।

চারদিন আগের আগুন নেভাতে এদিন ভোর থেকেই তৎপর দেখা গেছে ফায়ার সার্ভিস কর্মীদের। আগুনের হলকার কারণে গত তিনদিন গুদামের উপরের অংশে যাওয়া সম্ভব হয়নি। তবে এদিন সেখানে পৌঁছানো সম্ভব হয়েছে।

এদিন সকাল সাড়ে দশটার দিকে আগুনে পোড়া এস আলম রিফাইন্ড সুগার মিলের ঘটনাস্থল পরিদর্শনে আসেন ফায়ারের মহাপরিচালক।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, আগুন লাগা গুদামটি ১২০ মিটার লম্বা। সেখানে থাকা এক লাখ টনেরও বেশি চিনির ৮০ শতাংশই রক্ষা পেয়েছে।

আর ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা বের করতে পাঁচ সদস্যের কমিটি কাজ করছে বলে জানান মাইন উদ্দিন।

আগুনের খবর পাওয়ার পর থেকেই চিনিকলটিতে নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের ডজনখানেক ইউনিট। সঙ্গে আছে পুলিশসহ তিন বাহিনীর সদস্যরাও।

কারখানা থেকে পানি মিশ্রিত কালো রঙের গলিত চিনি খাল-নালা হয়ে পড়ছে কর্ণফুলী নদীতে। এতে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন অনেকে।

এদিকে দেশের অন্যতম বড় অপরিশোধিত চিনি আমদানিকারক এস আলমের গুদামে আগুন লাগার খবরে চট্টগ্রামের বেড়েছে চিনির দাম।

তবে এস আলম গ্রুপের মহাব্যবস্থাপক আকতার হাসান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় রমজানে মিল থেকে চিনি সরবরাহে কোনো প্রভাব পড়বে না এবং শনিবার থেকে পুরোদমে পরিশোধিত চিনি বাজারে যাবে।

আর আগুন থেকে যে চিনি রক্ষা পেয়েছে তা বিএসটিআইসহ বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ব্যবহার করা হবে বলেও জানান মিলটির কর্মকর্তারা। 

আরবি
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর