অর্থ আত্নসাতের মামলায় ব্যাংক কর্মকর্তার ১২ বছরের কারাদণ্ড

আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৭:৫২ পিএম

যমুনা ব্যাংকের সাসপেন্স একাউন্ট থেকে ২১ লাখ আট হাজার আটশ' টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাত করায় এক ব্যাংক কর্মকর্তাকে আলাদা দুটি ধারায় ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে দুটি ধারায় ২০ লাখ ৫০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন আদালত।  

সোমবার (২৮ মার্চ) দুপুরে নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি নাছির উদ্দিন মাহমুদ যমুনা ব্যাংক লক্ষীপুরের রায়পুর শাখার বারখাস্ত এক্সিকিউটিভ অফিসার ও লক্ষীপুরের দত্তপাড়ার বাসিন্দা। 

আরও পড়ুন: শতভাগ হজযাত্রীর সৌদি ইমিগ্রেশন এবার ঢাকাতেই

দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম এসব তথ্য নিশ্চিত করেন বলেন, আসামি নাছির উদ্দিন মাহমুদ ২০১৫ সালে যমুনা ব্যাংক লক্ষীপুর জেলার রায়পুর শাখায় এক্সিকিউটিভ অফিসার থাকা অবস্থায় ব্যাংকের সাসপেন্স একাউন্ট থেকে ২১ লাখ আট হাজার আটশ' টাকা দুর্নীতির মাধ্যমে আত্নসাত করেন।

এ অপরাধে ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক শাহ নেওয়াজ আসামির বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি দুর্নীতি দমন কমিশন সিডিউল ভুক্ত অপরাধ হওয়ায় দুদকের সহকারী পরিচালক খলিলুর রহমান শিকদার মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। 

তবে এ সময় আসামি অনুপস্থিতি ছিলেন। তার অনুপস্থিতিতেই এ রায় ঘোষনা করেন আদালত। 

 

একাত্তর/আরবিএস  

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলাদা দুই মামলায় মো. মনিরুল ইসলাম (৪৩) নামে সিরাজগঞ্জের এক খাদ্য কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
কখনও নিজেকে ৪০০ বছর বয়সী ‘জিনের বাদশা’ হিসেবে পরিচয় দিতেন, আবার কখনও অনলাইন অ্যাপসে বিনিয়োগ করে মোটা লাভের প্রলোভন দেখাতেন।
পটুয়াখালীর কলাপাড়ায় ঘুঘু ও শালিক পাখি শিকারের পর ফেসবুক লাইভে রান্না করে ভোজন করার দায়ে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ ধরার অপরাধে ১৬ জেলেকে আটকের পর ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর