তিন মাসের শিশুকে আছড়ে মারলেন বাবা

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৭:৩৬ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গায় নিজের তিন মাস বয়সী শিশুসন্তানকে আছড়ে মারার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। 

বুধবার (৩০ মার্চ) দুপুরে সলঙ্গা থানার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাইসা। ঘটনার পর থেকে বাবা রঞ্জু মিয়া (২৫) পলাতক রয়েছেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, সলঙ্গা থানার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রঞ্জু মিয়ার (২৫) সাথে প্রায় তিন বছর আগে পার্শ্ববর্তী ভয়নগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে জান্নাতি খাতুনের বিয়ে হয়। 

রঞ্জু মিয়ার অতিরিক্ত মাদক সেবন ও বারবার যৌতুকের চাপ দেয়ায় এক পর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়। কিছুদিন আগে গর্ভবতী অবস্থায় জান্নাতি খাতুন বাবার বাড়ি চলে যান এবং একটি কন্যাসন্তান প্রসব করেন। 

সন্তানের বয়স তিন মাস হলে উভয় পরিবারের মধ্যে আলোচনা করে মঙ্গলবার (২৯ মার্চ) রাতে জান্নাতিকে শিশুসন্তানসহ রঞ্জু তার নিজ বাড়িতে নিয়ে আসেন। 

বুধবার দুপুরে রাইসাকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে জান্নাতি খাতুন গোসল করতে যান। এ সুযোগে রঞ্জু মিয়া শিশু রাইসাকে কোলে তুলে নিয়ে মাটিতে আছাড় দিয়ে পা দিয়ে লাথি মারে। এতে ঘটনাস্থলেই শিশু রাইসা মারা যায়। 

আরও পড়ুন: বাড়ির ছাদ থেকে কৃষকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ঘটনার পর থেকে রাইসার বাবা রঞ্জু মিয়া পলাতক রয়েছেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে এলাকাবাসী রাইসার দাদা, দাদী ও ফুফুকে আটক করে সলঙ্গা থানা পুলিশকে খবর দেয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।


একাত্তর/এসজে


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রখ্যাত লেখক ড. নাহিদা বেগম এবং কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের পর এক...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর