নামাজে যাওয়ার পথে হামলায় যুবকের মৃত্যু

আপডেট : ৩১ মার্চ ২০২২, ১১:৫৮ এএম

মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের ফকিরকান্দি গ্রামে ফজর নামাজ পড়তে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন জুয়েল ফকির (৩০) নামের একজন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) জুয়েলকে পায়ে গুলি এবং ককটেল মেরে মুখমণ্ডল বিকৃত করে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের।

জুয়েলের বাবা হাফিজউদ্দীন জানান, তার ছেলে চটপটি বিক্রি করতো। জুয়েল হারুনের চাচাতো ভাই হওয়ায় ওকে নির্মমভাবে হত্যা করলো দেলোয়ারের লোকেরা। 

ইউনিয়নের চেয়ারম্যান আবসার উদ্দীন ভূঁইয়া জানান, হারুন ও দেলোয়ার গ্রুপের মধ্যে গেলো সাতদিন আগে সংঘর্ষ বাধে। এ সময় হারুনদের লোকদের বাড়ি ছাড়া করে দেলোয়ার গ্রুপ। দিন দুয়েক পরে তারা ফিরে আসেন।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত তিন

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, পূর্ব শত্রুতা এবং  জমি থেকে আলু ট্রলিতে নেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের দ্বন্দ্ব বাড়ে। খুনিদের আইনের আওতায় আনা হবে।


একাত্তর/আরএ

মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর