গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০৪:৪৫ পিএম

নওগাঁর রাণীনগরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সিহাব উদ্দিন মন্ডল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।  

বুধবার (৩০ মার্চ) রাত আনুমানিক ১১ টার দিকে উপজেলার সদরের পূর্ব বালুভরা গ্রামে সিহাবের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

সিহাব সদরের পূর্ব বালুভরা গ্রামের গ্রাম্য চিকিৎসক রোস্তম আলী মন্ডলের ছেলে। সে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী।

নিহত শিক্ষার্থী সিহাবেব বাবা রোস্তম আলী মন্ডল জানান, প্রতিদিনের ন্যায় রাতে আমার ফার্মেসি বন্ধ করে বাজার থেকে বাড়ি যাই। রাতের খাবার খাওয়ার জন্য আনুমানিক ১১ টার দিকে ছেলেকে ঘরে ডাকতে গিয়ে দেখি ফ্যানের সাথে ওড়না প্যাচানো গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছেলে মৃতদেহ ঝুলে আছে। এ সময় পরিবারের ও স্থানীয় লোকজন ছেলে সিহাবের ঝুলন্ত মরদেহ নামায়। পরে রাতেই বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। 

আরও পড়ুন: তরঙ্গ নিলামে রেকর্ড ১০ হাজার কোটি টাকার স্পেক্ট্রাম বিক্রি

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, ঘটনাস্থলে গিয়ে বৃহস্পতিবার সকালে শিক্ষার্থী সিহাবেব মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মুত্যুর সঠিক কারন জানা যাবে।


একাত্তর/আরবিএস  

সরকারি নিয়ম অনুযায়ী তারা বেতন-ভাতা পান। অথচ এ বছর বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া তিন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। ফলে বিদ্যালয়টিতে শতভাগ ফেল করেছে।
সংসার, সন্তান আর পেশাগত ব্যস্ততা—সবকিছুর ভিড়েও পড়াশোনার স্বপ্নটা বাঁচিয়ে রেখেছিলেন তিনি। সেই স্বপ্ন পূরণ করে ৪৫ বছর বয়সে এসএসসি পাস করেছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের কাঠমিস্ত্রি মো. নাসিমুল হক।
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এক পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র দেয়ার অভিযোগ উঠেছে।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর