সুস্থ হয়ে মুক্ত আকাশে ডানা মেললো ১৯টি শকুন

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৭:১৬ পিএম

শেষ পর্যন্ত উড়াল দিলো ১৯টি শকুন। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যানে পরিচর্যা শেষে অবমুক্ত করা হয় বিলুপ্ত প্রজাতির শকুনগুলি। 

এর আগে বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে চলে তাদের চিকিৎসা আর পরিচর্যা। শকুন ছেড়ে দেয়ার খবরে ছুটে আসেন আশেপাশের মানুষ। তারা সবাই এমন উদ্যোগের প্রশংসা করেছেন।

শনিবার দুপুরে দিকে সিংড়া জাতীয় উদ্যানের শালবনে চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্র থেকে ১৯ শকুনকে মুক্ত আকাশে ছেড়ে দেয়া হয়।

ছেড়ে দেয়ার সঙ্গে সঙ্গে আবারো মুক্ত আকাশে ডানা মেলে প্রকৃতির ঝাড়ুদার হিসাবে পরিচিত শকুনগুলো। আর সেই দৃশ্য দেখতে ভিড় করেন আশেপাশের এলাকার মানুষ। 

চার মাস আগে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে অসুস্থ ও মৃতপ্রায় শকুনগুলোকে নিয়ে আসা হয় বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যানে। 

পাখি বিশেষজ্ঞরা জানান, উত্তরের হিমালয় থেকে খাদ্যের সন্ধানে এসে অসুস্থ হয়ে লোকালয়ে আছড়ে পড়েছিলো এই ১৯টি শকুন। 

কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সারোয়ার আলম দীপু জানান, শীত হলেই শকুনরা হিমালয়ের পাদদেশ থেকে এসব অঞ্চলে চলে আসে। মূলত খাদ্যের অভাবেই তারা অসুস্থ হয়ে যায়। 

তিনি আরো জানান, বাংলাদেশে এখন শকুনের দেখা একেবারেই মেলে না। সাধারণত শকুন ভারত ও নেপালের বিভিন্ন পাহাড়ি এলাকায় বসবাস করে। 

সেখানে খাদ্যের অভাব দেখা দিলে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় চলে আসে। বিভিন্ন সময় দুর্বল হয়ে মাটিতে পড়ে যায় অনেক শকুন।

এতে উত্তরাঞ্চলের জেলাগুলো ছাড়াও বিভিন্ন এলাকায় অসুস্থ অবস্থায় অনেক শকুন উদ্ধার হয়। এর মধ্যে যেসব শকুন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে ওঠে তাদেরকে ছেড়ে দেয়া হয় আকাশে। 

আর যেসব শকুনের সুস্থ হতে দীর্ঘমেয়াদী সময় লাগে তাদের শকুন চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা শেষে তাদের অবমুক্ত করে দেয়া হয় মুক্ত আকাশে।

এভাবেই গত আট বছর ধরে কাজ করছে সিংড়া জাতীয় উদ্যানের শকুন চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্র। এটিই দেশের একমাত্র শকুন চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্র।

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে সিংড়া জাতীয় উদ্যানে শকুন চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্র ১৯ শকুনকে অবমুক্ত করেছে। এর আগেও চলতি বছরে বিভিন্ন সময়ে ১৩ শকুন অবমুক্ত করা হয়। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লা হারুন। 

আরও পড়ুন: আবারও বাড়লো এলপিজি গ্যাসের দাম

এদিন ২টি শকুন মুক্ত আকাশে ছেড়ে দেয়ার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা। এরপর বাকি শকুনগুলোকেও পর্যায়ক্রমে অবমুক্ত করা হয়।

২০১৪ সালে বন বিভাগ ও আইইউসিএন এর যৌথ উদ্যোগে এই কেন্দ্রটি চালু করা হয়। এখন পর্যন্ত ১৪৯টি শকুন অবমুক্ত করা হয়েছে এই কেন্দ্র থেকে।


দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের তাৎক্ষণিক প্রতিরোধে...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর