তিন বন্ধুর হাতে দুই বন্ধু খুনের অভিযোগ

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১২:২৯ পিএম

মুন্সীগঞ্জের সদরের ধলেশ্বরী নদী থেকে নিখোঁজের দুই দিন পর রিয়াম ও আলমগীরের মরদেহ উদ্ধারের ঘটনায় রনি ও রুবেলকে আটক করেছে পুলিশ।

রিয়ামের বড় ভাই হাছান জানান, সোমবার দুপুরে রিয়াম ও আলমগীরকে তাদের বন্ধু রনি, রুবেল ও অপূর্বর সাথে ঘুরতে দেখে। এরপর থেকেই রিয়াম ও আলমগীর নিখোঁজ রয়েছেন।

বুধবার (৬ এপ্রিল) সকালে লোক মুখে নদীতে লাশ ভাসার সংবাদ পেয়ে তারা ছুটে গিয়ে স্বজনদের শনাক্ত করেন।

রিয়ামের মরদেহ ধলেশ্বরীর কাঠপট্টি অংশে এবং এর তিন কিলোমিটার দূরে ধলেশ্বরীর মুক্তারপুর অংশে থেকে আলমগীরের মরদেহ উদ্ধার করেন নৌ পুলিশ। মরদেহ দুটির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আরও পড়ুন: দুপুরে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি -তদন্ত) রাজীব খান জানান, আলমগীরের স্বজনরা নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করলে মঙ্গলবার রাতে রনি ও রুবেলকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


একাত্তর/আরএ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।...
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর