৭০ কেজির কষ্টি পাথরের মূর্তিসহ আটক চার

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৫:০৫ পিএম

নওগাঁর মহাদেবপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৭০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের ব্রহ্মা মূর্তি উদ্ধার করা হয়েছে। এসময় বাড়ির মালিক গণেশ পালসহ (৪০) মূর্তি পাচারকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। 

বুধবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার সুলতানপুর দক্ষিণ পালপাড়ার গণেশ পালের বাড়িতে একটি জাতীয় গোয়েন্দা সংস্থা ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এসময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল (নওগাঁ-হ ১৩-০৮৩৯ ও নওগাঁ-হ ১৫-৩৬৩৭) জব্দ করা হয়।

আটক অন্য তিন ব্যক্তি হলেন, মহাদেবপুর উপজেলার বোবাতোর গ্রামের সুমন আচার্য (৩০), সুলতানপুর গ্রামের মনি মণ্ডল (২৫) ও তাতারপুর সরকার পাড়াগ্রামের রকি সরকার (২৯)। 

গোয়েন্দা সংস্থা ও পুলিশের যৌথ তথ্যে জানা গেছে, ওই গোয়েন্দা সংস্থা গোপন সূত্রে জানাতে পারে সুমন আচার্য কষ্টিপাথরের মূর্তি ক্রয়বিক্রয় চক্রের সাথে জড়িত। এরপর দীর্ঘদিন সুমন আচার্যকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। 

আরও পড়ুন: চাঁদপুরে কিশোরী ধর্ষণের মামলায় ইমাম গ্রেপ্তার

বুধবার দুপুরে কষ্টিপাথর কেনাবেচা করা হবে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা থানা পুলিশের সহযোগিতায় গণেশ পালের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় গণেশের বাড়িতে রাখা ৭০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের ব্রহ্মা মূর্তি উদ্ধার করে তাদের আটক করা হয়।  

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দীন মাহমুদ জানান, ৭০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিটির আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। 


একাত্তর/এসজে

অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর