উৎপাদনে এলো আরো একটি গ্যাসকূপ, কমতে পারে ভোগান্তি

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৩:২১ পিএম

হঠাৎ বন্ধ হয়ে যাওয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের আরো একটি গ্যাসকূপ উৎপাদনে এসেছে। ফলে বন্ধ থাকা ৬টি কূপের মধ্যে এখন ৫টিই উৎপাদনে এলো। সেই হিসাবে দু’এক দিনের মধ্যে গ্যাসের ভোগান্তি কমে আসবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান ৫টি কূপ চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, শেভরন বাংলাদেশ বিবিয়ানা গ্যাসক্ষেত্রে তাদের সম্পূর্ণ কার্যক্রম শুরু করেছে। ছয়টি ক্ষতিগ্রস্ত কূপের মধ্যে পাঁচটি থেকে এখন গ্যাস উৎপাদন করা হচ্ছে।

গত ৩ এপ্রিল দুইটি প্রসেস ট্রেন ও ৬টি কূপ বন্ধ হওয়ার পর একে একে আবার তা চালু করা হচ্ছে। ৬ষ্ঠ কূপটি এখনো বন্ধ রয়েছে। হঠাৎ করে গ্যাস উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হওয়ার কারণ তদন্ত করে দেখা হচ্ছে, যোগ করেন জাহিদুর।

আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই ভাই গ্রেপ্তার

গত রোববার (৩ এপ্রিল) সকালে হঠাৎ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবস্থিত বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে বালু উঠে আসে। তাই জরুরি ভিত্তিতে দুটি প্রসেস ট্রেন ও ছয়টি কূপের উৎপাদন বন্ধ করে দেয়া হয়। এতে রোববার দুপুর থেকে গ্যাসের সংকট দেখা দেয়।


একাত্তর/আরএ

হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর