লরি চাপায় বাবা-ছেলের মৃত্যুর, মায়ের অবস্থা গুরুতর

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০৬:০২ পিএম

চট্টগ্রাম নগরের বন্দরটিলা এলাকায় লরি চাপায় রিকশা আরোহী বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় রিকশায় থাকা শিশুটির মা ও তাদের আরেক সন্তানসহ রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় নগরের বন্দরটিলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পিতা আবু সালেহ (৩৮) ও ছেলে আব্দুল মোমিন (৫)।

জানা যায়, পতেঙ্গা স্টিল মিল থেকে কেনাকাটা করতে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে রিকশাযোগে ইপিজেডস্থ বে শপিং সেন্টারে যাচ্ছিল আবু সালেহ। এ সময় তাদের রিকশা বন্দরটিলায় পৌঁছালে পেছন থেকে একটি কন্টেইনারবাহী লরি রিকশাটিকে চাপা দিলে রিক্সাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। 

এই বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবিরুল ইসলাম বলেন, লরি চাপায় বাবা ছেলে দুজনই মারা গেছেন। একই ঘটনায় রিকশাচালকসহ মোট তিনজন আহত হয়। আহতদের বাকি দুইজন নিহত ব্যক্তির স্ত্রী ও আরেক সন্তান।

এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ হয়ে যান চলাচল বন্ধ করে দেয় সাধারণ মানুষ। তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে আবার স্বাভাবিক হয়ে যান চলাচল।


একাত্তর/এসএ

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
দু’সপ্তাহ পার হলেও এখনও জানা যায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাদিয়া আক্তারের মৃত্যুর কারণ।
দেশের ওপর দিয়ে বয়ে চলা প্রচণ্ড তাপদাহে যশোরে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তীব্র গরমে চট্টগ্রামের কালুরঘাটে অজ্ঞান হয়ে মারা গেছেন এক মাদ্রাসা শিক্ষক। রোববার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর