স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০৫:২২ পিএম

বগুড়ায় স্ত্রীকে হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে আসামির উপস্থিতিতে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন। 

অভিযুক্তর নাম বুদু মণ্ডল (৪৩)। তিনি জেলার কাহালু উপজেলার উলখার গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালে ভ্যানচালক বুদু মণ্ডলের সাথে আলেফা খাতুনের বিয়ে হয়। অভাব-অনটনের কারণে পারিবারিক কলহের জেরে ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে ঝগড়ার পর স্ত্রী আলেফা খাতুনকে গলাটিপে হত্যা করে বুদু মণ্ডল। পরের দিন থানায় বুদু মণ্ডলকে একমাত্র আসামি করে নিহতের ভাই আমির আলী কাহালু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: স্কুলে মাছকোটা, উকুন বাছা: ১০ শিক্ষককে নোটিশ

পরে একই বছরের ৯ ফেব্রয়ারি আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বুদু মণ্ডল। ওই বছরের ১৬ মার্চ কাহালু থানার এএসআই আনিছুর রহমান বুদু মণ্ডলকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশিট জমা দেন। দীর্ঘ শুনানি শেষে দোষী সাব্যস্ত আদালত এ রায় দেন। 


একাত্তর/এসি

বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর