শরীয়তপুরের ভেদরগঞ্জ সখিপুর সড়কে মাছবাহী কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
সোমবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে ভেদরগঞ্জ উপজেলার মহিষখালি ইউনিয়নের চরচান্দা বাজারের পশ্চিম পাশে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের খাদে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মাছ বহনকারী একজন নিহত হন।
আহত ব্যক্তি পালিয়ে গেছেন।
আরও পড়ুন: স্কুলে মাছকোটা, উকুন বাছা: ১০ শিক্ষককে নোটিশ
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার জানান, চট্টগ্রাম থেকে আসা একটি কাভার্ড ভ্যান মাছ ভর্তি করে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্য করে যাচ্ছিল। সখিপুরে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠাই। আহত ব্যক্তি পালিয়েছেন।
একাত্তর/আরএ
