অল্পের জন্য প্রাণে বাঁচলো ১১ শিশু

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০৯:২৬ পিএম

ঢাকা-খুলনা মহাসড়কে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে বাস চাপায় গোয়ালন্দ সানসাইন কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী পরিবহনের ভ্যান দুমড়ে-মুচড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে ভ্যানে থাকা ১১ শিশু।

সোমবার (১১ এপ্রিল) বেলা ২টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে স্কুল ভ্যানটিকে পিছন থেকে চাপা দেয় প্রমতি পরিবহন নামে দৌলতদিয়া-কুষ্টিয়ার একটি লোকাল বাস। এসময় স্কুল ভ্যানে থাকা ১১ শিক্ষার্থী আহত হলেও বড় ধরনের কোন ক্ষতি হয়নি।

স্থানীয়রা জানান, গোয়ালন্দ সানসাইন স্কুলের ভ্যানটি গোয়ালন্দ থেকে দৌলতদিয়ার দিকে যাচ্ছিলো। এসময় পিছন থেকে দ্রুত গতির প্রমতি পরিবহন নামের একটি লোকাল বাস (ঢাকা মেট্রো ব-০২-০৩২৯) এসে স্কুল ভ্যানটিকে চাপা দিলে স্কুল ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ওই ভ্যানে থাকা ১১ শিক্ষার্থীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

ভ্যানে থাকা সাইসাইন কলেজিয়েট স্কুলের ছাত্র মো. নাফিজুর রহমান জানান, বাসটি আমাদের স্কুল ভ্যানটি ওভারটেক করতে গেলে বাসের সামনে একটি মাইক্রোবাস পড়ে। সে সময় বাসটি আমাদের স্কুল ভ্যানটি চাপা দেয়। এতে স্কুল ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন: ছুটির আগে ঈদ বোনাস ও চলতি মাসের ১৫ দিনের বেতন পাবেন শ্রমিকরা

সাইসাইন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. নুরতাজ আলম রবিন বলেন, অল্পের জন্য আমার ১১ শিক্ষার্থী দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। আমরা চিন্তা করেছি তিন চাকার স্কুল ভ্যানগুলো বাদ দিয়ে নতুন করে চার চাকার লেগুনা গাড়ি দিয়ে তৈরি করবো।

গোয়ালন্দ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। আহত শিক্ষার্থীরা সবাই এখন ভালো আছে। পরবর্তী আইনি পদক্ষেপ চলমান।


একাত্তর/আরএ

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর