উল্লাপাড়ার সব সহকারী শিক্ষা কর্মকর্তাকে বদলি

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৮:১৮ পিএম

উল্লাপাড়া উপজেলা শিক্ষা অফিসের সকল সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বদলী করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আলমগীর মোহাম্মাদ মনছুরুল আলম এই বদলীর আদেশ দেন (স্মারক নম্বর- ৩৮.০১.০০০০.৩০০.১৯.০০২.২২.১১৪, তারিখ- ১২-০৪-২০২২)।

চিঠিটি আজ বিকেলে উল্লাপাড়া অফিসে পৌঁছে।

বদলী করা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ হলেন, মো. আল মাহমুদ, রবিউল করিম, ইশরাত জাহান ওরেসি, আনিসুজ্জামান, জাহাঙ্গীর আলম, আবু সাঈদ ও আশরাফ আলী।

তাদেরকে উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ ও নাটোর জেলার বিভিন্ন উপজেলায় বদলী করা হয়েছে। উল্লাপাড়ায় শিক্ষা অফিসে উল্লিখিত ৭ জন কর্মকর্তা কর্মরত ছিলেন।

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল জানান, গত ৭ ও ৯ এপ্রিল উল্লাপাড়ার নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. উজ্জল হোসেন বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান। এসময় অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষককে অনুপস্থিত পান। কোনো কোনো বিদ্যালয়ে শিক্ষিকাকে স্কুলের বারান্দায় বসে অন্য নারীর সহযোগিতায় চুলের বেণী বেধে নিতে দেখেন

ইউএনও বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতিতে নিজেও শ্রেণীকক্ষে পাঠদান করেন বলে জানান। পরে ইউএনও বিষয়টি প্রাথমিক শিক্ষা বিভাগকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলেন। এর প্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক আলমগীর মোহাম্মাদ মনছুরুল আলম উল্লাপাড়ার সকল সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বদলীর আদেশ দেন।

আরও পড়ুন: শ্রীলংকাকে কড়াকৃচ্ছতা সাধন করতে হবে: ড. মোস্তাফিজুর রহমান

জেলা শিক্ষা কর্মকর্তা আরো জানান, উল্লাপাড়ায় ৭ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কর্মরত ছিলেন। এখানে উপজেলা শিক্ষা কর্মকর্তা না থাকায় বেশ কিছুদিন ধরে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আল মাহমুদ শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন। উল্লাপাড়ায় মোট ২৭৮ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।


একাত্তর/আরএ

হবিগঞ্জের একটি বিদ্যালয়ে পৌনে এক ঘণ্টা ধরে রোদে দাঁড়িয়ে শিক্ষা কর্মকর্তার বক্তব্য শুনতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ১৭ শিক্ষার্থী। বুধবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আদর্শ...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর