কালবৈশাখী ঝড়ে দুই শিশু সন্তানসহ মায়ের মৃত্যু

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ০৪:৩১ পিএম

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পাটলী ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ায় দুই সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোর ৫টার দিকে এ উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়।   

নিহতরা হলেন- নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চকবানিয়াপুর গ্রামের হারুন মিয়ার স্ত্রী মৌসুমি বেগম (৩৫), তাদের মেয়ে মাহিমা আক্তার (৪) ও এক বছরের ছেলে হোসাইন মিয়া। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পাটলী ইউনিয়নের সুলেমানপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বুলু মিয়ার বাড়িতে কেয়ারটেকার হিসেবে বসবাস করছেন হারুন মিয়া। ভোরে উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেলে তার টিনসেড ঘরের ওপর বিশাল একটি গাছ পড়ে। এ সময় ঘরে ভেতরে থাকা তার স্ত্রী মৌসমা, মেয়ে মাহিনা ও ছেলে হোসাইন ঘটনাস্থলেই প্রাণ হারান।

image

আরও পড়ুন: মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের বিরুদ্ধে মস্কোর নিষেধাজ্ঞা

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গনমাধ্যম কর্মীদের জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধারে কাজ করছে। 


একাত্তর/আরবিএস  

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মধ্যরাতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে উপজেলার ছয়টি ইউনিয়নে অন্তত এক হাজার ১৮০টি ঘরবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।...
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপ থেকে শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধারের পর তাকে মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা।
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
দু’সপ্তাহ পার হলেও এখনও জানা যায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাদিয়া আক্তারের মৃত্যুর কারণ।
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর