মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের বিরুদ্ধে মস্কোর নিষেধাজ্ঞা

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ০৩:২৩ পিএম

চলমান ইউক্রেন-রাশিয়া সংকটে ওয়াশিংটনের ভূমিকা ও রাশিয়ার প্রতি দেশটির শাস্তিমূলক পদক্ষেপের পাল্টা জবাবে, এবার মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পুতিন প্রশাসন।

এসোসিয়েট প্রেস (এপি) এক প্রতিবেদনে বলছে, বুধবার (১৩ এপ্রিল) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে।   

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত থাকায়, নিকট ভবিষ্যতে মস্কোরও ওয়াশিংটনের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে।

পৃথক এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের পাশপাশি কানাডা সিনেটের ৮৭ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির অদূরদর্শী নীতিমালার কারণে তাদের বিরুদ্ধে শিগগিরই আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এদিকে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করে রাশিয়া। ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমায় রুশ ফ্লাইট নিষিদ্ধের পাল্টা পদক্ষেপ হিসেবে ৩৮টি দেশের এয়ারলাইন্সের ফ্লাইট নিজেদের সীমানায় নিষিদ্ধ করেছে মস্কো। এই তালিকায় রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ইতালি ও কানাডাও। পরবর্তীতে আরও কঠিন পদক্ষেপ নেয়া হবে বলেও হুমকি দেন পুতিন। 

আরও পড়ুন: রমনার বটমূলে বর্ষবরণ উৎসব শুরু

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। মস্কোর অভিযোগ, ইউক্রেন ন্যাটোর সাথে যুক্ত হয়ে রাশিয়ার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। 

 

একাত্তর/আরবিএস   

পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর