সাঁতার শিখতে গিয়ে চাচাতো ভাই-বোনের মৃত্যু

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ০৭:০৯ পিএম

ভোলার মনপুরায় পুকুরে সাঁতার শিখতে গিয়ে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার হাজির হাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মো. রফিজল ইসলামের মেয়ে লিয়া (১০) ও একই এলাকার মো. মন্তাজ উদ্দিনের ছেলে মো. আদর (৬)। তারা দুইজন চাচাতো ভাই-বোন। 

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সকালের খাবার খেয়ে লিয়া ও আদর সাঁতার শিখতে ঘরের পাশের একটি পুকুরের যায়। এসময় তাদের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। পরে ঘরের কাজ শেষ করে শিশুদের খোঁজে পুকুরে গেলে তিনি তাদের দেখতে না পেয়ে স্থানীয়দের সহযোগিতা নেয়। এরপর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার হয়।

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাইম হাসনাত জানান, হাসপাতালে আসার আগেই শিশুদের মৃত্যু হয়েছে। সম্ভবত শিশুদের পানিতেই মৃত্যু হয়েছে।

‌আরও পড়ুন: করোনায় আজও কারো মৃত্যু হয়নি, শনাক্তের হার কমেছে

‌মরপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদ আহমেদ বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। তবে এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই।


একাত্তর/আরএ

চাঁপাইনবাবগঞ্জের আলাদা স্থানে পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর