ডিবির অভিযানে আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ০৬:০৯ পিএম

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা পৃথক ৪টি অভিযানে ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবির) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ বন্ধু কৃঞ্চ চন্দ্র বিশ্বাস বলেন, রাজবাড়ী জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রাজবাড়ী জেলার সদর, পাংশা, কালুখালী, ও বালিয়াকান্দি উপজেলায় অভিযান চালিয়ে ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মেজর মৃধা, মো. আসাদুজ্জামান প্রামাণিক, মো. বিল্লাল শেখ, আক্তার হোসেন, প্রিন্স সবুজ, ইদ্রিস আলী, মোহাম্মদ আলী ও ওবাইদুর রহমান দর্জি।

আরও পড়ুন: মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

গ্রেপ্তারের সময় তাদের হেফাজতে থাকা ৫৮০ পিছ ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে পৃথকভাবে চারটি মামলা দায়ের করা করে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর