ধর্ষণের অভিযোগের পর পলাতক মাদ্রাসার অধ্যক্ষ

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১২:৪৮ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্যাহপুরের জয়নারায়নপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু আবছার মো. মিজানুর রহমানের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ এপ্রিল) তাকে বহিষ্কারসহ আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।  

নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্যাহপুর ইউনিয়নের জয়নারায়নপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ২০২১ সালের ১৬ নভেম্বর অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয় আবু আবছার মো. মিজানুর রহমানকে। 

তার বিরুদ্ধে প্রায় সময় মাদ্রাসার ছাত্রদের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ফেব্রুয়ারি মাসেই তার হাতে শারীরিক নির্যাতনের শিকার হন মাদ্রাসার নবম শ্রেণীর এক ছাত্র। এর আগেও চারজন তার নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। 

এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় এবং ম্যানেজিং কমিটিকে ম্যানেজ করে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন মিজানুর রহমান । 

এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন মাদ্রাসার শিক্ষার্থী-অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা।  মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করে তারা দ্রুত সময়ে অধ্যক্ষকে অপসারণ করার দাবি জানান। 

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে তিন হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মাদ্রাসার শিক্ষকদের দাবি, একজনের দোষের কারণে পুরো প্রতিষ্ঠানের বদনাম হোক এটি তারা চাননা। তাই দ্রুত সময়ে এটির সমস্যা সমাধানে তারা মাদ্রাসা পরিচালনা কমিটির হস্তক্ষেপ কামনা করেন। 

অধ্যক্ষের বিরুদ্ধে এসব অভিযোগ ওঠার পর গত ২৮ মার্চ তিনি ছুটি নিয়ে মাদ্রাসা থেকে চলে যান। তার কক্ষে গিয়ে তালা ঝুলতে দেয়া যায়। মুঠোফোনে বারবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আক্তার হোসেন জানান, তারা এ বিষয়ে পরিচালনা কমিটির সভা করেছেন এবং মাদ্রাসা সভাপতির সাথে আলোচনা করে অধ্যক্ষকে মাদ্রাসা থেকে অপসারণের ব্যাপারে কাজ করছেন। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনি জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/এসজে

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর