এবার জেলা পরিষদ চত্বরের সামনে জব্বারের বলীখেলা

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০১:৫৩ পিএম

গেল দুই বছর করোনা পরিস্থিতির কারণে জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা আয়োজন সম্ভব হয়নি। এবার লালদীঘি মাঠের সংস্কারকাজের জন্য মেলা আয়োজন করা যাচ্ছে না বলে জানিয়েছিল আয়োজক কমিটি। এমন ঘোষণায় নগরবাসী হতাশ হয়ে পড়ে। 

অবশেষে সকল অনিশ্চয়তা আর হতাশা কাটিয়ে হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা। 

এবারের বলী খেলা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল। বেলা ৩ টা-৫ টা অনুষ্ঠিত হবে বলীখেলা। আর বৈশাখী মেলা হবে ২৪, ২৫ ও ২৬ এপ্রিল। 

চট্টগ্রামের মেয়রের বাসভবনে শনিবার (১৬ এপ্রিল) আয়োজক কমিটির সাথে বৈঠকের পর বলীখেলা ও বৈশাখী মেলা হওয়ার এ ঘোষণা দেন মেয়র রেজাউল করিম চৌধুরী। 

সংস্কারের কারণে ঐতিহ্যবাহী লালদিঘীর মাঠ না পাওয়ায় বলীখেলা হবে না বলে ঘোষণা দিয়েছিল আব্দুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা আয়োজক কমিটি। এতে ফেসবুকসহ নানান জায়গায় তীব্র প্রতিক্রিয়া জানান নগরবাসী। 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বলেন, মাঠ না পাওয়ার কারণে চট্টগ্রামের ঐতিহ্য ও শতবর্ষের পুরানো এই বৈশাখী মেলা ও বলীখেলা বন্ধ হতে পারে না। 

বলীখেলা ও মেলা না হওয়ার ঘোষণায় নগরবাসী হতাশ হয়ে পড়েছিল উল্লেখ করে মেয়র বলেন, এবারও মেলা হবে, বলীখেলাও হবে। বলীখেলা জেলা পরিষদ চত্বরের সামনে হবে জানিয়ে খেলার সকল ব্যয়ভার নিজে বহন করারও ঘোষণা দেন মেয়র। 

বৃটিশ বিরোধী আন্দোলনে যুবকদের উৎসাহ দিতে শুরু হয়ে আজও নিয়মিতই অনুষ্ঠিত হয়ে আসছে লালদিঘীর ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা। 

এবার হবে বলী খেলার ১১৩ তম আসর। 


একাত্তর/জো

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর