সাংবাদিক মহিউদ্দিন হত্যা মামলার আসামি 'বন্দুকযুদ্ধে' নিহত

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০২:১৬ পিএম

কুমিল্লার সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যা মামলার প্রধান আসামি মো. রাজু র‌্যাবের সাথে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। 

শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তের গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন। 

র‍্যাব জানায়, আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি সীমান্তে সন্ত্রাসীদের একটি দল অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। এসময় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে  র‌্যাব পাল্টা গুলি ছুঁড়ে। 

এতে র‌্যাবের একজন সদস্য এবং রাজু নামে এক সন্ত্রাসী আহত হন। পরে উভয়কে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আহত রাজুকে মৃত ঘোষণা করেন।  

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারত সীমান্তের হায়দারাবাদ এলাকায় সাংবাদিক মহিউদ্দিন সরকারকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: গ্যাস লিকেজ থেকে আগুন, স্বামী-স্ত্রী দগ্ধ

এ ঘটনায় নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের মা নাজমা আক্তার বাদী হয়ে গত বৃহস্পতিবার রাজুকে প্রধান আসামি করে তিন জনের নাম উল্লেখ করে বুড়িচং থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামি করা হয়।  

এর আগে মনির ও পলাশ নামে এজাহারনামীয় দুইজনসহ চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। 


একাত্তর/এসজে

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর