ইউপি সদস্যের বিরুদ্ধে দুই ভাইকে মারধরের অভিযোগ

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১০:৫০ এএম

মোংলায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে দুই ভাইকে আটকে রেখে দফায় দফায় মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। খবর পেয়ে পরিবারের লোকজন নির্যাতিতদের উদ্ধার করতে গেলে নারীসহ আরও তিনজন পুনরায় হামলার শিকার হন। 

শনিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত দুই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

নির্যাতনের শিকার পরিবার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শালিস বিচারের নামে সকাল ১০টার দিকে পৌর শহরের বাংলাদেশ হোটেলের সামনে থেকে বিনোদ সরকারকে (৪৫) জোরপূর্বক তুলে নেয় চাঁদপাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বর সুলতান হাওলাদারের ছেলে জাকির ও তার দলবল। 

তারপর তাকে একটি কক্ষে আটকে রেখে বেধড়ক মারধরসহ শারীরিক নির্যাতন চালানো হয়। পরে হাত ও পা বেঁধে  কানাইনগর এলাকায় নিয়ে আবারও মারধর করা হয়। 

এ খবর পেয়ে ঘটনাস্থলে বড় ভাইকে উদ্ধার করতে ছোট ভাই বিপ্লব সরকার (৩৮) পৌঁছলে সেখানে দুই ভাইকে আটকে রেখে উলঙ্গ করে কয়েক দফায় মারধর ও নির্যাতন চালানো হয়। 

দুপুর একটার দিকে ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বর মোল্লা কামরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দুপর ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুন: কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩০ কেজির মৃত কচ্ছপ 

আহতদের মধ্যে আপন দুই ভাই বিনোদ ও বিপ্লব সরকারের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় শনিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত বিনোদের বড় ভাই কুমুদ সরকার।

এ বিষয় মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 


একাত্তর/এসজে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বনবিভাগ। 
মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর