গলাকেটে নারীকে হত্যা, সাবেক স্বামী গ্রেপ্তার

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০২:১১ পিএম

পারিবারিক বিরোধ ও পরকীয়ার জের ধরে লক্ষ্মীপুর শহরের স্টেডিয়াম এলাকায় সাবেক স্ত্রী শহর বানুকে (৪৫) গলাকেটে হত্যা করেছে সাবেক স্বামী খোকন আলী শেখ। 

রোববার (১৭ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সকাল সাড়ে এগারোটার দিকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ঘাতক সাবেক স্বামী খোকন আলী শেখকে গ্রেপ্তারও করে পুলিশ। 

নিহত শহর বানু পঞ্চগড়ের গোবিন্দগঞ্জের বাসিন্দা ও গ্রেপ্তারকৃত খোকন আলী বগুড়ার সারিয়াকান্দির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুরার সারিয়াকান্দি থেকে ২০ দিন আগে ফকির আলী ও শহর বানু পালিয়ে লক্ষ্মীপুরে আসেন। সম্পর্কে তারা দুইজন দেবর-ভাবী। ফকির আলীর সংসারে রয়েছে দুই সন্তান ও শহর বানুর সংসারে রয়েছে তিন সন্তান। পরে স্বামী খোকন আলী শেখকে ডির্ভোস দিয়ে দেবর ফকির আলীকে বিয়ে করে শহর বানু। 

এরপর থেকে লক্ষ্মীপুর শহরের স্টেডিয়াম এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করেন তারা। বিষয়টি জানতে পেরে সাবেক স্বামী খোকন আলী শেখ সকালে লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের ওই ভাড়া বাসায় আসেন। 

সাবেক স্ত্রী শহর বানুকে নানাভাবে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে নিতে না পেরে  ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে জবাই করে তাকে হত্যা করেন খোকন। পরে পালিয়ে যাওয়ার সময় খোকন আলীকে স্থানীয়রা আটক করে গনধোলাই দেয়। হত্যাকান্ডের সময় ছোট ভাই ফকির আলী বাসায় ছিলেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। গত কয়েকদিন ধরে ফকির আলী লক্ষ্মীপুরে ভাঙ্গারী ব্যবসা করতো।

লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান এটিকে পরিকল্পিত হত্যাকান্ড উল্লেখ করে বলেন, পারিবারিক বিরোধ ও পরকীয়ার জের ধরে এই হত্যাকান্ড হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক সাবেক স্বামী খোকন আলী শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। 

এছাড়াও ঘাতক খোকন আলীর ছোট ভাই বর্তমান স্বামী ফকির আলীকেও খুজঁছে পুলিশ বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
চেক চুরি ও সই জালিয়াতির মাধ্যমে ৩৬ লাখ টাকার বেশি আত্মসাতের চেষ্টার চাঞ্চল্যকর মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানোর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর